আবহাওয়ার খবর: শীতে ফের নিম্নচাপের থাবা, শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা
আবহাওয়ার খবর: শীতে ফের নিম্নচাপের থাবা, শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা
ফের নিম্নচাপের ভ্রুকুিট। থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে নিম্নচাপ। তার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে শহরে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথমেই রাজ্যে শীতের পথে কাঁটা হচ্ছে থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপ।

ফের নিম্নচাপের থাবা
ফের নিম্নচাপ থাবা বসাতে চলেছে শীতে। থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে ঘূর্নিঝড়। আগামি ১২ ঘণ্টায় সেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে সরে আসবে। তারপরেই শক্তি বাড়াতে শুরু করবে। ২ ডিসেম্বর থেকে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং ৪ ডিসেম্বর সেটি অন্ধ্র উপকূলে গিয়ে পৌঁছবে। তার জেরে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে।তার জেরে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

বৃষ্টি হবে কোব কোন জেলায়
শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে বৃষ্টির পরিমান বাড়তে শুরু করবে। উপকূলবর্তী জেলা গুলিতে ঝোড়ো হাওয়া বইবে। জে৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বইবে হাওয়া। সেটা বেড়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার হতে পারে। ২ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩ ডিসেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় উত্তাল থাকবে সমুদ্র।

শীতে বাধা
নিম্নচাপের কারণে পারদ পতন ধাক্কা খাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে বাড়তে ২৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ডিসেম্বরের প্রথম থেকে তাপমাত্রার পারদ বেশ কমতে শুরু করেছিল শহরে। তাপমাত্রা নামতে নামতে অনেকটাই কমে গিয়েছিল। বেশ শীতশীত আমেজ অনুভূত হচ্ছিল। শীতের নরম রোদ উপভোগ করছিলেন শহরবাসী। কিন্তু সেটা ফের ধাক্কা খাবে ৩ তারিখ থেকে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণ বঙ্গে তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু শীত ভালই অনুভত হবে। ইতিমধ্যেই উত্তর বঙ্গের জেলা গুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। বেশ মনোরকম আবহাওয়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক জেলায়। তাপমাত্রার পারদ কমতে কমতে শুরু করেছে। পর্যটকরাও ভিড় করতে শুরু করেছে উত্তরবঙ্গে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications