Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: সপ্তাহভর ভারী বৃষ্টি উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, কতদিন চলবে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: তাপমাত্রা সামান্য কিছুটা কমলেও এদিনও দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলায় তাপপ্রবাহ চলছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলছে মুষলধারায় বৃষ্টি। আপাতত তা দিন পাঁচেক চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, আবহাওয়া দফতর এদিনও জানিয়েছে মৌসুমী বায়ু ইসলামপুরে এসে আটকে রয়েছে। .কবে তা দক্ষিণবঙ্গে ঢুকবে তা আপাতত জানাতে পারেনি আবহাওয়া দফতর।

Weather Update

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে এবং শুক্রবার দার্জিলিং ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও অতিপ্রবল বৃষ্টি হতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার, রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে ওই তিনদিনের জন্য পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হাল্কা আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর রবিবার থেকে বুধবার পর্যন্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার সবকটি জেলাতেই কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেদে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রার পরিবর্তন হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন থেকে চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪০) ২৩.৮ (২৬.৭)
বহরমপুর (৩৭.৪) ২৭.৬ (২৭.৪)
বাঁকুড়া (৩৯.৪) ২৫.৬ (২৫)
বর্ধমান (৩৭) ২৬.৮ (২২)
কোচবিহার (৩২.৬) ২৫.২ (২৫.১)
দার্জিলিং (২০.২) ১৭.২ (১৭)
কালিম্পং (২৫) ২১.৮ (২১.৮)
দিঘা (৩৬.৫) ২৯.১ (২৯)
কলকাতা (৩৫.৮) ২৭.৯ (২৯.৭)
দমদম ( ৩৬.৮) ২৭.৯ (২৯.৪)
কৃষ্ণনগর (৩৮.২) ২৮.৪ (২৮.৬)
মালদহ (৩৭.৮) ২৭.৩ (২৮.৬)
মেদিনীপুর (৩৯.৫) ২৯ (২৬.৬)
পুরুলিয়া (৪৩.৩) ২৭.১ (২৮.১)
পানাগড় (৪০.২) ২৬.১ (২৬.৭)
শ্রীনিকেতন (৩৮.৮) ২৫.২ (২৫.৬)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+