এক ধাক্কায় পারদ পতন শহরে, মনোরম আবহাওয়া থাকবে কতদিন, কী জানাচ্ছে হাওয়া অফিস

৪০ ডিগ্রি থেকে এক ঝটকায় নামল পারদ। শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রিতে নেমে গিয়েছে। হঠাৎ করে একটা মনোরম আবহাওয়া তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর জানিয়েছে আজ ও আগামিকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আগামী রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর বৃষ্টি পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের আশঙ্কা। পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তও রয়েছে।

Rain

কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে কলকাতা শহরে। বিকেলের পর থেকে কলকাতা সহ সব জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বজবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে; বাড়বে তাপমাত্রা।

উত্তরবঙ্গে মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। উত্তরবঙ্গের শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+