Weather Update: দুপুর গড়াতেই আবহাওয়া বদল, আকাশে কালো মেঘ, কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Update: বৃহস্পতিবার সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও, দুপুর হতেই বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়। তবে বুধবার থেকে বারি ধারা কমতেই তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে অগ্রসর হয়ে সুষ্পস্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা পরবর্তী সময়ে আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ থেকে বাংলায় ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গে আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একমাত্র কালিম্পং জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আপাতত রবিবারের জন্য তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারের বাকি সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবারও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রবিবারের জন্য তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল থেকে সন্ধের দিকে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৭.২ (২৬.৯ )
দমদম ২৬.৭ (২৬.৬)
মেদিনীপুর ২৬.৭ (২৭)
দিঘা ২৬.৫ (২৬.৪)
কৃষ্ণনগর ২৬.৬ (২৬.২)
বাঁকুড়া ২৬ (২৬.১)
শ্রীনিকেতন ২৫ (২৪.৯)
বহরমপুর ২৭.৬ (২৭.২)
বর্ধমান (২৬)
পানাগড় (২৭.৩)
আসানসোল ২৫.৬ (২৫.৯)
পুরুলিয়া ২৩.১ (২৪.১)
মালদহ ২৮.৩ (২৮.৪)
দার্জিলিং ১৭.২ (১৬.৮)
কোচবিহার ২৭.১ (২৮.১)
কালিম্পং ২১.৫ (২৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৩.২)
দমদম (৩৪.২)
মেদিনীপুর (৩৩.৫)
দিঘা (৩৫.১)
কৃষ্ণনগর (৩৪)
বাঁকুড়া (৩৩)
শ্রীনিকেতন (৩৪)
বহরমপুর (৩৫)
বর্ধমান (৩৪)
পানাগড় (৩৫.৮)
আসানসোল (৩৩.৫)
পুরুলিয়া (৩৩.৩)
মালদহ (৩৫.৩)
দার্জিলিং (২৩)
কোচবিহার (৩৫.৭)
কালিম্পং (২৬.৫)












Click it and Unblock the Notifications