Weather Update: প্রবল দুর্যোগে বিধ্বস্ত ক্যানিং-নামখানা, গঙ্গায় জলস্তর ৫ মিটার পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা

Weather Update: নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। প্রবল দুর্যোগে বিধ্বস্ত বাংলা। ভোররাত থেকে টানা বৃষ্টি। সঙ্গে প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। যার ভয়ঙ্কর প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগণায়। বিশেষ করে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানা যাচ্ছে। সেখানে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে।

এমনকি ভেঙে পড়েছে বহু বড় গাছ। ভারী বৃষ্টি (Heavy Rain Alert) সঙ্গে ঝোড়ো হাওয়ার ফলে এই সমস্ত এলাকায় বহু ল্যাম্পপোস্ট ভেঙে গিয়েছে। ফলে বিদ্যুৎহীন বহু এলাকা। অন্যদিকে বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বলেও খবর। বিশেষ করে নামখানায় একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে বলেও জানা যাচ্ছে (Weather Update)। এমনকি হুগলি নদী উত্তাল একেবারে।

Rain

এই অবস্থায় বৃষ্টি আরও চললে বড়সড় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আজ শনিবার দিনভর দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এই অবস্থায় গঙ্গা জলস্তর বাড়ার আশঙ্কা করা হয়েছে। জোয়ারের ফলে জলস্তর ৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। যার ফলে লকগেট বন্ধ রাখা হচ্ছে। বেলা ১টা পর্যন্ত গঙ্গাধারে যে সমস্ত লকগেট আছে সেগুলি বন্ধ থাকবে।

ইতিমধ্যে রাতভর বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। এর মধ্যে আরও ভারী বৃষ্টি হলে শহর এবং শহরতলীতে জল আরও জমে যেতে পারে বলে আশঙ্কা।। লক গেট বন্ধ থাকার ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুরসভা। সমস্ত কর্মীকে ময়দানে নামানো হয়েছে বলে খবর।

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর তা এই মুহূর্তে কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ক্যানিং থেকে ৯০ কিমি দূরে রয়েছে। ঘণ্টায় ২৩ কিমি বেগে ধেয়ে আসছে। যার ফলে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

একই সঙ্গে বৃষ্টি হবে উপকূল সংগল্গ এলাকতেও। উত্তাল থাকবে সমুদ্র। যার ফলে মৎস্যজীবীদের আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি এই মুহূর্তে যারা সমুদ্রে রয়েছেন তাঁদেরকেও নিরাপদে ফিরে আসার কথা বলা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+