Weather Update: পাঁচ দিন উত্তরে প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণের দ্বারপ্রান্তে বর্ষা, জানিয়েছে আবহাওয়া অফিস
Weather Update: বর্ষা উত্তরবঙ্গের ইসলামপুরে অবস্থান করলেও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি বলে এদিনও জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে।
উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখাও রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসছে। যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গে লাল সতর্কতা
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার ও রবিবার উত্তর দিনাজপুরে এবং রবিবার মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের কোথাও আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিংবা তাপপ্রবাহের পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের আশা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তাপমাত্রায় এর থেকে বেশি কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ২৪.২ (২৯.৯) | |
| বহরমপুর | (৩৭) | ২৬.৪ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৭.৪) | ২৫.৬ (২৭.৯) |
| বর্ধমান | (৩৭) | ২৭ (২৮) |
| কোচবিহার | (২৬.১) | ২৪.২ (২৪.২) |
| দার্জিলিং | (১৯.২) | ১৭ (১৬) |
| কালিম্পং | (২১.৫) | ১৯.৮ (১৯.৫) |
| দিঘা | (৩৫.৯) | ২৯.১ (২৯.৪) |
| কলকাতা | (৩৫.৩) | ৩০.৪ (৩০.৪) |
| দমদম | ( ৩৬.১) | ৩০.২ (২৯.৬) |
| কৃষ্ণনগর | (৩৬.২) | ২৮.৪ (২৮.৬) |
| মালদহ | (৩২.৮) | ২৮.২ (৩০) |
| মেদিনীপুর | (৩৬) | ২৯.১ (২৯.৬) |
| পুরুলিয়া | --------- | ২৭.১ (২৭.৫) |
| পানাগড় | (৩৮.৮) | ২৯ (৩১) |
| শ্রীনিকেতন | (৩৮.২) | ২৫.৪ |
| সুন্দরবন |
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications