Weather Update: ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Update: আগামী কয়েকদিন রাজ্যে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ উপকূলে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপাতত রাজ্যের ওপরে কোনও সিস্টেম নেই। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দিঘার ওপর দিয়ে গিয়েছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেই জন্যই রাজ্য জুড়ে বৃষ্টি চলবে।

rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারে বাকি সময়ে এবং বুধবার থেকে শনিবার আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩২.৫) ২৬.২ (২৬.২)
বহরমপুর (৩৪) ২৭.৪ (২৭.৬)
বাঁকুড়া (৩২.২) ২৫.৮ (২৫.৬)
বর্ধমান (৩৩) ২৫.৮ (২৫)
কোচবিহার (৩৩.৭) ২৬.৯ (২৬.২)
দার্জিলিং (২০) ১৬.৮ (১৭.৬)
কালিম্পং (২৩.৫) ২০.৮ (২১.৭)
দিঘা (৩৪) ২৭.২ (২৬.৮)
কলকাতা (৩০.৮) ২৬.৮ (২৬.৫)
দমদম (৩২.৬) ২৬.৬ (২৬.৮)
কৃষ্ণনগর (৩২) ২৭.২ (২৭.৮)
মালদহ (৩৩.৬) ২৭.৫ (২৮.৩)
মেদিনীপুর (৩৪) ২৭.৫ (২৭.৬)
পুরুলিয়া (৩২.৭) ২৪.১ (২৪.১)
পানাগড় (৩৪.২) ২৮.৩ (২৮.৫)
শ্রীনিকেতন (৩৩.৪) ২৫.৮ (২৫.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+