Weather Update: আগামী সাতদিন উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির সতর্কবার্তা! দক্ষিণবঙ্গের পরিস্থিতি একনজরে
Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তুলনামূলক ভাবে কম বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে। তবে মঙ্গলবার নাগাদ চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার কালিম্পং-এ প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে।
সোমবার কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবপকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত দেওয়া হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
রবিবার আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সোমবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস না থাকলেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
- কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৬.৩) | ২৪.৭ (২৪.৯) |
| বহরমপুর | (২৮) | ২৫ (২৪.৪) |
| বাঁকুড়া | (২৭) | ২৩.৯ (২৪.২) |
| বর্ধমান | (৩০) | ২৪.৬ (২৪) |
| কোচবিহার | (২৯.৬) | ২৫.৩ (২৬.১) |
| দার্জিলিং | (১৯) | ১৬ (১৬.৫) |
| কালিম্পং | (২২.৫) | ১৯.৮ (১৯.৮) |
| দিঘা | (৩১.২) | ২৫.৬ (২৫.৯) |
| কলকাতা | (৩০.১) | ২৫.৮ (২৬.২) |
| দমদম | (৩১.৫) | ২৫.৬ (২৫.৮) |
| কৃষ্ণনগর | (২৮.৪) | ২৫.৬ (২৬.২) |
| মালদহ | (২৭.৬) | ২৫.৫ (২৫.৫) |
| মেদিনীপুর | (২৮.৫) | ২৫.৬ (২৫.৬) |
| পুরুলিয়া | (২৬.৭) | ২২.১ (২৩.১) |
| পানাগড় | (২৮.৯) | ২৬.৭ (২৬.৭) |
| শ্রীনিকেতন | (৩২.৪) | ২৩.৮ (২৩.৮) |












Click it and Unblock the Notifications