Weather update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে চড়বে পারদ
Weather update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে চড়বে পারদ
এখনই থামবে না বৃষ্টি। কলকাতা সহ রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। আরো চার থেকে পাঁচ দিন এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারী বর্ষণের পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে সক্রিয় হয় উঠেছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা হবে প্রবল বর্ষণ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে চলছে ভারী বর্ষণ। আকাশ কালো করে বর্ষণ শুরু হয়েছে জেলাতে। তবে প্যাচপ্যাতে গরম থেকে মুক্তি হয়নি। ভ্যাপসা গরম বজায় রয়েছে।

কলকাতায় বর্ষণ
বর্ষায় এবার তেমন বৃষ্টি দেখেনি শহর কলকাতা। কিন্তু সোমবার থেকে অঝোড়ে বর্ষণ শুরু হয়েছে। মঙ্গলবারে বৃষ্টি হয়েছে শহরে। সকাল থেকে মেঘলা আকাশ। তার সঙ্গে চলছে বর্ষণ। অনেক দিন পর নাগাড়ে বর্ষণ দেখল কলকাতা। এতে কিছুটা বৃষ্টির ঘাটতি মিটেছে। তবে শহরের কোথাও জল জমার খবর পাওয়া যায়নি। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। রবিবার থেকে শহরে বর্ষণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও প্যাচপ্যাচে গরম কিন্তু রয়েই গিয়েছে।

কোথায় কোথায় বর্ষণ
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দিঘার উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে তার জেরেই এই বর্ষণ। তার জেরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে কিছুটা বর্ষণের ঘাটতি মিটবে বলে আশা করা হচ্ছে। চলতি বর্ষায় বর্ষণের ঘাটতি ২৯ শতাংশ ছাপিয়ে গিয়েছিল। তার জেরে চাষের বিপুল ক্ষতি হচ্ছিল। তবে পর পর তিনটি নিম্নচাপের জেরে কিছুটা মিটেছে সেই ঘাটতি।

উত্তরবঙ্গে চড়বে পারদ
এদিকে উত্তরবঙ্গে রোদের তেজ বাড়বে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুিলতে আগামী কয়েকদিন ৫ ডিগ্রি মত তাপমাত্রা বাড়বে। বর্ষার শুরু থেকেই মৌসুমী বায়ুর দাক্ষিণ্য পেয়েছে উত্তরবঙ্গ। একাধিক জেলায় ভারী বর্ষণ হয়েছে। প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। কিন্তু আবহাওয়া দফতর জািনয়েছে তার পরেই বর্ষণের ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে।












Click it and Unblock the Notifications