Weather Update: গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া, ফের কি তাপপ্রবাহ? বাংলার আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস
Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি আপাতত অতীত। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন পাঁচেকে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের একবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে চলেছে। তবে ফের কি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কিনা তা এখনও জানায়নি আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং তারপর বুধবার থেকে রবিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এই সময় নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টি কিংবা আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। ২০ মে সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয় শুকনো থাকবে।
তারপর থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। শুধু তাই নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে শুক্রবার থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন পাঁচেকে তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই পূর্বাভাস ছিল সোমবারেও।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৭) | ২৬.৮ (২৫.১) |
| বহরমপুর | (৩৫) | ২৭.৪ (২৫.৬) |
| বাঁকুড়া | (৩৫.৫) | ২৪ (২৪.৪) |
| বর্ধমান | (৩৫) | ২৫ (২৪.৬) |
| কোচবিহার | (৩৫.৮) | ২৪.৫ (২৩.৬) |
| দার্জিলিং | (১৯.৪) | ১৩.২ ( ১৩.২) |
| কালিম্পং | (২৩) | ১৯.৫ (১৮) |
| দিঘা | (৩৪.৭) | ২৪.৪ (২৬.৫) |
| কলকাতা | (৩৪.২) | ২৭.৮ (২৬.৬ ) |
| দমদম | (৩৫.৫) | ২৭.৮ (২৬.৪) |
| কৃষ্ণনগর | ------- | ২৭ (২৬.৬) |
| মালদহ | (৩৬.৩) | ২৭.৫ (২৫.৩) |
| মেদিনীপুর | --------- | ----------- |
| পুরুলিয়া | (৩৬.৩) | ২৪.১ (২৪.১) |
| পানাগড় | (৩৭.৫) | ২৭.১ (২৬.৫) |
| শ্রীনিকেতন | (৩৫) | ২৫.৫ (২৪.৫) |












Click it and Unblock the Notifications