Weather Update: বিকেল হতেই বজ্রপাতের সঙ্গে ঝড়-বৃষ্টি ছয় জেলায়! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যের বাকি অংশে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস। তবে এদিন বিকেল হতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাত, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। যেসব জেলায় এই পরিস্থিতি তৈরি হয়, তার মধ্যে রয়েছে, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। তাতে কিছুটা স্বস্তি নামে।
অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্ষার প্রবেশের পরে তা এখনও ইসলামপুরেই আটকে রয়েছে। আপাতত তার অগ্রসর হওয়ার কোনও পূর্বাভাস নেই কিংবা অনুকূল আবহাওয়া তৈরি হওয়ার খবর নেই।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, বৃহস্পতিবার বাকি সময়ে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। দমকা হাওয়া বইতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
এরপর শনিবার থেকে সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম্ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার ও রবিবার অনেকগুলি জেলাতেই আবহাওয়া একেবার শুকনো থাকতে পারে আবার কোথাও কোথা হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিভিন্ন জেলায় কোথাও হাল্কা আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সন্ধে থেকে রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বাড়বে
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তারপরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৭.২) | ২৫.৮ (২৪.৯) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৬ (২৪.৬ ) |
| বাঁকুড়া | (৩৮.৩) | ২০.৬ (২৩.৬) |
| বর্ধমান | (৩৬) | ২৫.৬ (২৪) |
| কোচবিহার | (৩২.৭) | ২৫.২ (২১.৫) |
| দার্জিলিং | (২১.৮) | ১৫.৪ (১৪) |
| কালিম্পং | (২৪) | ২০.৮ ( ১৯.৫) |
| দিঘা | (৩৬.৮) | ২৯.২ (২৬.৫ ) |
| কলকাতা | (৩৬) | ২৯.৯ ( ২৭.২) |
| দমদম | ( ৩৬.৭) | ২৯.২ (২৬.৫ ) |
| কৃষ্ণনগর | (৩৬.৪) | ২৮.২ (২৭.৪) |
| মালদহ | (৩৫.৬) | ২৪.৫ (২৬.৩) |
| মেদিনীপুর | (৩৭) | ২৭.৬ (২৪) |
| পুরুলিয়া | (৩৯.৭) | ২৪.১ (২২.১) |
| পানাগড় | (৩৭.২) | ২৬.৮ (২৫.২) |
| শ্রীনিকেতন | (৩৫.৮) | ২৫.৬ (২৩.২) |
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications