Weather Update: সকালেই তিন জেলায় ঝড়-বৃষ্টি! তিন জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালটা শুরু হয়েছে ঝড়বৃষ্টি দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) এদিন রাজ্যের দুই জেলায় অতিভারী এবং তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে ছটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ১৪ জুন অর্থাৎ বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্জের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জুন অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ । দুপুর কিংবা বিকেলের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারে তুলনায় বেশ কিছুটা কমেছে। ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৫)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৮.১)
বর্ধমান (২৪.৬)
কোচবিহার (২৪.৩)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (১৯.৩)
দিঘা (২৭.৮)
কলকাতা (২৭.৭)
দমদম (২২.৪)
কৃষ্ণনগর (২৮.২
মালদহ (২৫.৫)
মেদিনীপুর (২৯.৫)
শিলিগুড়ি (২৪)
শ্রীনিকেতন (২৬.৪)
সুন্দরবন (২৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৯.৭)
বহরমপুর (৩৯.২)
বাঁকুড়া (৪০.৬)
বর্ধমান (৩৮.৮)
কোচবিহার (৩০.৯)
দার্জিলিং (২১.৪)
কালিম্পং (২৫.২)
দিঘা (৩৮.২)
কলকাতা (৩৬.২)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর ( ৩৬)
মালদহ (৩৪.৯)
মেদিনীপুর (৩৯.১)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৮.৮)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+