Weather Update: সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি, একদিন ভারী বৃষ্টির পূর্বাভাস! বাংলার কোন কোন জেলার জন্য সতর্কতা

Weather Update: সোমবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও অনেক জায়গাতেই তা সেরকম হয়নি। মঙ্গলবার যে কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমই ছিল। তবে দুপুর গড়াতেই অস্বস্তিকর গরম অনুভব হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগামী এক সপ্তাহে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে একি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। যে কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Update

উত্তরবঙ্গে আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং বুধবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় হতে পারে সর্বোচ্চ ৩০-৪০ কিমি। এর মধ্যে মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার ফের বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সোমবার ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরপগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।

শনিবার, রবিবার ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
এক সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ মে থেকে বাংলার উপকূল উত্তাল থাকতে পারে। যে কারণে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ মে থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৫.৯ ( ২৯.৫)
দমদম ২৫.৫ (২৮.৯)
দিঘা ২৪.২ (২৯)
মেদিনীপুর
কৃষ্ণনগর ২৮.২ (২৮.৪)
বাঁকুড়া ২৩.৬ (২৬.৬)
শ্রীনিকেতন ২৪.৮ (২৭)
বহরমপুর ২৭.৬ (২৮)
বর্ধমান ২৪.৬ (২৬)
পানাগড় ২৬.৫ (২৯.৩)
আসানসোল ২৫.১ (২৮.৪)
পুরুলিয়া ২৪.১ (২৪.১)
দার্জিলিং ২৪.৪ (১৪.৮)
কালিম্পং ২০ (১৯.৫)
কোচবিহার ২৫.৫ (২৩.৫)
মালদহ ২৬.৭ (২৪.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৫.৪)
দমদম (৩৫.৮)
দিঘা (৩৬.৮)
মেদিনীপুর
কৃষ্ণনগর (৩৫.২)
বাঁকুড়া (৩৬.৩)
শ্রীনিকেতন (৩৪.৮)
বহরমপুর (৩৪.৮)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৬.৫)
আসানসোল (৩৪.৯)
পুরুলিয়া (৩৯.৩)
দার্জিলিং (২০.২)
কালিম্পং (২৪)
কোচবিহার (৩০.৮)
মালদহ (৩৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+