Weather Update: দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, ২১ জুলাই কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে উপকূলের দিকে এগোতে শুরু করেছে। যার জেরে শুক্রবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকে দমকে বর্ষণ হচ্ছে। হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ এই চলছে।

তবে বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য বাড়বে। শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কারণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপচটি ধীরে ধীরে দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে শুরু করেছে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

rain

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনি এবং রবিবার। রবিবার শহরে মেগা ইভেন্ট। শাসক দলের শহিদ সমাবেশ। সেখানে ইতিমধ্যেই মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন।

ইতিমধ্যেই ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন শাসক দলের নেতা কর্মীরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই অনেকেই এসে পৌঁছেছেন। শহরের রাস্তায় মিছিল শুরু হয়ে গিয়েছে। যদিও জলীয় কর্মীদের থাকা এবং খাওয়ার জন্য আলাদা করে ব্যবস্থা করেছে শাসক দল।

প্রতিবছরই ২১ জুলাই বৃষ্টি হয়। এবারো তার অন্যথা হবে না। অর্থাৎ আগামীকাল এবং রবিবার বর্ষণ বাড়বে। তাতে আবার শহরের রাস্তায় জল জমার সম্ভাবনা রয়েছে। সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে জল জমলে যাতে অল্প সময়ের মধ্যে সেটা বের করে দেওয়া যায় সেই বন্দোবস্ত তৈরি রেকেছে কলকাতা পুরসভা। যেসব রাস্তায় জল জমে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে।

কাজেই আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে তাতে বৃষ্টি মুক্ত হবে না ২১ জুলাই। এদিকে আবারক সোমবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকেই উপকূলবর্তি এলাকায় মাইকিং করছে উপকূলরক্ষী বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+