Weather Update: কাছেই রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত! প্রবল ঝড়বৃষ্টি না তাপমাত্রা বৃদ্ধি, একনজরে বাংলার আবহাওয়া
Weather Update: রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড় বৃষ্টির কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হলেও, উত্তরবঙ্গের জন্য তেমন কোনও বার্তা নেই। তবে দিন দুয়েক পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে। উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। সোমবারও কমবেশি একই পরিস্থিতি থাকতে পারে।
মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া থাকতে পারে কিন্তু উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় মঙ্গলবার ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে পারে। তারপর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে বলে টজানিয়েছে আবহাওয়া দফতর।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বনিম্ন তাপমাত্রা(০c) | সর্বোচ্চ তাপমাত্রা(০c) |
| আসানসোল | ২১.৮ (২৪.১) | (৩৫.৮) |
| বহরমপুর | ২৫ (২৫.২) | (৩৫) |
| বাঁকুড়া | ২০.৩ (২২.৭) | (৩৫.৭) |
| বর্ধমান | ২০ (২৪) | (৩৫) |
| কোচবিহার | ২৪.৩ (২৩.৬) | (৩৪.৪) |
| দার্জিলিং | ১২ (১২) | (১৮.৮) |
| কালিম্পং | ১৬.৫ (১৭.৫) | (২৫.৫) |
| দিঘা | ২৩ | (৩৫.২) |
| কলকাতা | ২৩.৩ (২৬.৪) | (৩৩.৮) |
| দমদম | ২৩.৩ (২৬.৬) | (৩৫.২) |
| কৃষ্ণনগর | ২৬.২ (২৬.৪) | (৩২) |
| মালদহ | ২০.৩ (২২.৭) | (৩৩.৯) |
| মেদিনীপুর | (২৬.৪) | ------ |
| পুরুলিয়া | ২০.১ (২০.১) | (৩৩.৭) |
| পানাগড় | ২৩.৫ (২৫.৩) | (৩৬.৯) |
| শ্রীনিকেতন | ২১.২ (২৪) | (৩৪.৮) |












Click it and Unblock the Notifications