Weather Update: বাংলায় তাপের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা! দুঃসহ পরিস্থিতির সময়কাল আরও বাড়ল

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাসে প্রতিদিনই একদিন করে বাড়ছে দুঃসহ পরিস্থিতির সময়কাল। এদিনও তার ব্যতিক্রম হল না। সোম ও মঙ্গলবার পশ্চিমের দু-একটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাতে প্রকৃতি ঠান্ডা হওয়ার মতো কিছুই ঘটবে না। আগামী একসপ্তাহে পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন নিয়ে আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর।

শনিবারের পরে রবিবারেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। শনিবারের তুলনায় এদিন তাপমাত্রা সামান্য বেড়েছে সল্টলেক, হলদিয়া, দিঘার। আর কমেছে দমদম, আসানসোল, ক্যানিং, বাঁকুড়া ও শ্রীনিকেতনে।

weather forecast

  • উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই তিন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এরপর সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহের পরিস্থিতি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার অনেক জায়গাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। আর হাওড়া ও কলকাতায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস।

সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়ার অনেক জায়গাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। এছাড়া পূর্্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি তুলনামূলক খারাপ হতে পারে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • তাপমাত্রা কমবে, আবার বাড়বেও

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুই দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরের দুই দিনে ফের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪৩.৪) ২৯ (২৬.৪)
বহরমপুর (৩৯.৮) ২৯ (২৮.৬)
বাঁকুড়া (৪৪.৬) ২৬.৪ (২৫.৪)
বর্ধমান (৪২) ২৫ (২৫)
কোচবিহার (৩০.৭) ২২.৬ (২৩.৬)
দার্জিলিং (১৯.৮) ১২.৪ (১৩)
কালিম্পং (২৪.৫) ১৯ (১৭.৫)
দিঘা (৩৫.৭) ২৮.১ (২৭.৭)
কলকাতা (৪০.২) ২৯ (২৮.৬)
দমদম (৪২) ২৯ (২৮.৫)
কৃষ্ণনগর (৪১.৮) ২৭.৪
মালদহ (৩৯.২) ২৫.৭ (২৫.১)
মেদিনীপুর (৪৪.৫) ২৮.৫ (২৭.৫)
পুরুলিয়া (৪৩.৩) ২৮.১ (২৪.১)
পানাগড় (৪৫.১) ২৭.১ (২৪.৭)
শ্রীনিকেতন (৪২.৫) ২৪.৮ (২২.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+