Weather update: শীতের শিরশিরানি রাজ্য জু়ড়ে, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
Weather update: শীতের শিরশিরানি রাজ্য জু়ড়ে, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
ভোর থেকেই শীতের শিরশিরানি। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেই শুরু হয়ে গিয়েছে পারদ পতন। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পারদ পতন বলে মনে করা হচ্ছে। আগামী চার থেকে পাঁচদিন শীতের শিরশিরানি বহাল থাকবে কলকাতা এবং জেলায় জেলায়।

শীতের শিরশিরানি বাড়ছে
শীতের শিরশিরানি বাড়ছে শহরে। ভোর থেকেই ঠান্ডা হিমেল বাতাস বইছে শহরে। গায়ে বেশ কাঁপুনি ধরাচ্ছে সেই হাওয়া। গরম পোশাক হাতেই বাইরে বোরোতে হচ্ছে। শহরের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ১৮ডিগ্রির নীচেই রয়েছে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝা না থাকায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কলকাতায় তাপমাত্রা কমতে শুরু করায় বেশ মনোরম আবহাওয়া তৈরি হয়েছে। তবে ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।

জেলায় জেলায় নামছে পারদ
কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার চেয়ে জেলায় জেলায় পারদ বেশি নেমেছে। রীতিমত লেপ কম্বল বের করে গায়ে দিতে হচ্ছে জেলার বাসিন্দাদের। পানাগড়ের তাপমাত্রা এরই মধ্যে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপমাত্রার পারদ নামবে। মেঘ মুক্ত আকাশ হওয়ার কারণে তাপমাত্রার পারদ নামবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা আরও কমবে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ।

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ঠিক তেমনই উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাগুলিতে পারদ অনেকটাই নেমেছে। দার্জিলিং, কালিম্পংয়ে জাঁকিয়ে শীত পড়েছে। পর্যটকদের ভিড় বাড়ছে । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রেকর্ড পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তুষারপাতের পূর্বাভাস
উত্তরভারতের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েেছ। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জেলায় চলছে তুষারপাত। অন্যদিকে সিকিমেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েেছ। এদিকে রাজধানী দিল্লির পারদ পতন শুরু হয়ে গিয়েছে। ৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লির তাপমাত্রা। মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications