Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে! কোন জেলায় কেমন পরিস্থিতি, একনজরে আবহাওয়া
Weather Update: গত কয়েকদিনের মধ্যে সোমবারের পরে মঙ্গলবারেও তাপমাত্রা সামান্য হলেও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হিমালয় সংলগ্ন জেলাগুলির তুলনায় বৃদ্ধি পাবে। যে কারণে আবহাওয়া দপতর সতর্কতাও জারি করেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতরে।

আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার শুধুমাত্র দার্জিলিং-এ আর বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার থেকে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় তাডপ্রবাহ আবার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে জেলাগুলিতে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৭.৮ (২৯.৬)
দমদম ২৭.৮ (২৯.৬)
দিঘা ২৫.৩ (২৮.৪)
মেদিনীপুর ২৭.৫ (২৭.৭)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.৬)
বাঁকুড়া ২৫.১ (২৬.৪)
শ্রীনিকেতন ২২.৬ (২৩.২)
বহরমপুর ২৮ (২৮.২)
বর্ধমান ২৫ (২৫.২)
পানাগড় ২৬.৩ (২৪.৯)
আসানসোল ২৬.৯ (২৫)
পুরুলিয়া ২৪.১ (২০.১)
দার্জিলিং ১৩.৬ (১৩.৮)
কালিম্পং ১৯ (১৮.৩)
কোচবিহার ২২.৯ (২৪.১)
মালদহ ২৮.২ (২৭.৭)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৯)
দমদম (৩৯)
দিঘা (৪০.৭)
মেদিনীপুর (৪১.৭)
কৃষ্ণনগর (৪০.২)
বাঁকুড়া (৪১)
শ্রীনিকেতন (৪০.৪)
বহরমপুর (৩৮.৬)
বর্ধমান (৪০)
পানাগড় (৪১.৫)
আসানসোল (৩৯.৪)
পুরুলিয়া (৪০.৩)
দার্জিলিং (২১.৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (৩৩.৬)
মালদহ (৩৯)












Click it and Unblock the Notifications