West Bengal Weather Update: বড়দিনের আগেই 'বিদায়' নেবে শীত? কী বলছে হাওয়া অফিস?

West Bengal Weather Update: মাঝ ডিসেম্বরে শীতের একেবারে ঝোড়ো ব্যাটিং! কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রা। কয়েকটি জেলায় এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ নেমে গিয়েছে। একেবারে কনকনে ঠান্ডায় জবুথুবু আমআদমি।

সপ্তাহ ঘুরতেই বড় বদল আবহাওয়ায়। আজ সোমবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। নিম্নচাপের প্রভাবে শীত থমকে যেতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা

ধীরে ধীরে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করবে! হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal Weather Update) বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে রাতের তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২ থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। গত কয়েকদিন আগে কলকাতায় প্রায় ১৫ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নীচে নেমে গিয়েছিল। কিন্তু ফের একবার ১৭ ডিগ্রির কাছে রাতের তাপমাত্রা পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস।

West Bengal Weather Update: কবে থেকে ফের শীত?

তবে এখনই যে শীতের আমেজ চলে যাবে তা কখনই নয়। আগামী কয়েকদিন পর থেকে ফের একবার শীত বাড়বে বলেও পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে। অন্যদিকে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কোথাও নেই বলেও জানানো হয়েছে। গত কয়েকদিন আগেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের পূর্বাভাস দেওয়া হয়। যদিও আবহাওয়ার বদল হতেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

তবে উত্তরবঙ্গের (North Bengal Weather Update) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ ঠান্ডার অনুভূতি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতোই, উত্তরবঙ্গেও কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে (West Bengal Weather Update) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+