West Bengal Weather Update: সকাল থেকে ঘন কুয়াশা, শীতের এই লুকোচুরি আর কতদিন, কী জানাল হাওয়া অফিস
West Bengal Weather Update: কখনও ঠান্ডা আবহাওয়া তো আবার কখনও গরম! তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার অদ্ভুত ওঠা-নামা চলছে। এর মধ্যেই ফের একবার পশ্চিমী ঝঞ্ঝা হাজির। বুধবার সকাল থেকেই গোটা এলাকায় কুয়াশার দাপট। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৮ ফেব্রুয়ারি আরও এক পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। এছাড়াও জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা অসম এবং রাজস্থানে। শীতের লুকোচুরি খেলা জারি থাকবে আপাতত। মঙ্গলবারই তাপমাত্রা কিছুটা কমেছিল। বুধবার আবার পারদ চড়েছে কিছুটা। আগামী শুক্রবার রাতেই ফের একটু কমবে তাপমাত্রা (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: শীতের শেষ লগ্নেও দক্ষিণবঙ্গের জন্য সেই ঝঞ্ঝা!
তবে শনিবারই শেষবারের মতো একটু শীত উপভোগ করতে পারবেন, তারপর আর তেমন কোনও সম্ভাবনা নেই। গত ডিসেম্বর বা জানুয়ারি মাসেও একটানা শীত খুব বেশি উপভোগ করতে পারেননি রাজ্যবাসী। বারবার বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা। কখনও হাজির হয়েছে নিম্নচাপ। উত্তরের হাওয়া ভালভাবে বওয়ার সুযোগই পায়নি। শীতের শেষ লগ্নেও দক্ষিণবঙ্গের জন্য সেই ঝঞ্ঝাই অপেক্ষা করছে,এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update)
বুধবার কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের থেকে বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ বলা যেতে পারে, সোয়েটার, চাদর তুলে ফেলার সময় এসে গিয়েছে। আবারও কাঠফাটা রোদে তেতেপুড়ে বাইরে বেরনোর জন্য প্রস্তুতি নিতে হবে।
West Bengal Weather Update: কুয়াশার দাপট চলবে উত্তরে
এদিকে উত্তরবঙ্গ জুড়ে বুধবার একেবারে সকাল থেকে দেখা গেল কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার অথবা উত্তর দিনাজপুর পর্যন্ত দেখা গেল প্রবল কুয়াশা। তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। পূর্বাভাস নেও আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। খুব একটা পরিবর্তন দেখা যাবে না। স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।












Click it and Unblock the Notifications