জাঁকিয়ে ঠান্ডা নাকি ঘনীভূত নিম্নচাপের কারণে বৃষ্টি? রইল আজকের Weather update
ধীরে ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া! সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আমেজ। আর সেই সময়ে পাখা বন্ধ রেখে চাদর চাইছে শরীর। ভোরবেলা কুয়াশা আর সঙ্গে সকাল থেকেই একটা শিরশিরানি ভাব জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিচ্ছে। যদিও বেলা বাড়তেই বদলে
ধীরে ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া! সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আমেজ। আর সেই সময়ে পাখা বন্ধ রেখে চাদর চাইছে শরীর। ভোরবেলা কুয়াশা আর সঙ্গে সকাল থেকেই একটা শিরশিরানি ভাব জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিচ্ছে। যদিও বেলা বাড়তেই বদলে যাচ্ছে পরিস্থিতি। ফের একটা গরম অনুভূত হচ্ছে।
ফলে ঠিক কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে এই ঠান্ডা গরমে একদিকে যেমন অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের অন্যদিকে শরীর খারাপও হচ্ছে। কিন্ত্য কেন এমন অবস্থা?

কবে জাঁকিয়ে শীত
হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই বদল ঘটবে পরিস্থিতির। তবে বাংলাতে ধীরে ধীরে শীত পড়ছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি আগামী সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে পারদ পতন শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে পারদ পতন শুরু হওয়ার কারণে শীত অনুভূত হতে শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বঙ্গে শীতের বাধা হয়ে দাঁড়াতে পারে নিম্নচাপ। আর সেই কারণে জাঁকিয়ে শীত পড়তে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। আর এই কারণেই আবহাওয়া বদল বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে সকালে ঠান্ডার একটা আমেজ থাকলেও বেলা বাড়তেই তা বদলে যাচ্ছে। তবে এই নিম্নচাপের কারণে আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার একটা বদল ঘটবে। দক্ষিণবঙ্গের সর্বত্র আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এর ৪৮ ঘন্টা পর থেকেই ধীরে ধীরেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। আর সেই সময় থেকেই কিছুটা হলেও তাপমাত্রার পতন ঘটবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
বলে রাখা প্রয়োজন, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকাল থেকে শিরশিরানি হিমেল হাওয়া থাকবে। বড় একটা তাপমাত্রার হেরফের হবে না। বর্ষণের তেমন কোনও পূর্বাভাস নেই। আগামী সপ্তাহ থেকে পরদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। যদিও জেলাগুলিতে শহরের থেকে অনেকটাই নেমেছে পারদ। গায়ে গরম পোশাক চড়াতে হচ্ছে জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে কলকাতা শহরেও হালকা গরম চাদর গায়ে দিতে হবে।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। তবে সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications