Weather Update: বাংলায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি! সঙ্গে মৌসুমী বায়ু আগমনের বার্তা হাওয়া অফিস
Weather Update: প্রায় এক সপ্তাহ ঝড়-বৃষ্টির আবহাওয়া চলার পর আপাতত তার বিশ্রামের পূর্বাভাস আবহাওয়া দফতরের। সঙ্গে আবহাওয়া দফতরের বার্তা আগামী তিন চার দিনে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হতে পারে। ইতি মধ্যেই কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা বেড়েছে।
আপাতত কাছাকাছি সেরকম কোনও শক্তিশালী ঘূর্ণাবর্ত নেই। তবে আবহাওয়া দফতর এবারের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ১৯ মে নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগরে এসে পড়বে। এছাড়াও তার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশেও এসে পড়বে সেই সময়।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং বাকি সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে।
মঙ্গলবার থেকে রবিবারে মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাধারি বৃষ্টি হলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন পাঁচেকে তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৬) | ২৫.১ (২১.৮) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৫.৬ (২৫ ) |
| বাঁকুড়া | (৩৩.১) | ২৪.৪ (২০.৩) |
| বর্ধমান | (৩৪) | ২৪.৬ (২০) |
| কোচবিহার | (৩৫.৪) | ২৩.৬ (২৪.৩) |
| দার্জিলিং | (১৪.৬) | ১৩.২ (১২) |
| কালিম্পং | (১৮.৫) | ১৮ ( ১৬.৫) |
| দিঘা | (৩৩.৬) | ২৬.৫ (২৩) |
| কলকাতা | (৩২.৭) | ২৬.৬ (২৩.৩) |
| দমদম | (৩৩.৮) | ২৬.৪ (২৩.৩) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৬.৬ ( ২৬.২) |
| মালদহ | (৩৪.৬) | ২৫.৩ (২৫.১) |
| মেদিনীপুর | ---------- | --------------- |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৪.১ (২০.১) |
| পানাগড় | (৩৫) | ২৬.৫ (২৩.৫) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৪.৫ (২১.২) |












Click it and Unblock the Notifications