West Bengal Weather Update: মকর সংক্রান্তির আগেই হঠাৎ গায়েব শীত! কেন এমন বদল? রইল বাংলার আবহাওয়ার আপডেট
West Bengal Weather Update: গত কয়েকদিন আগেই কলকাতার তাপমাত্রা একেবারে ১২ ডিগ্রিতে নেমে গিয়েছিল! এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো ব্যাটিং করেছে ঠান্ডা। যদিও এরপর থেকেই আবহাওয়ায় বড় বদল।
কার্যত রবিবার থেকেই রাতারারি ঠান্ডা গায়েব। আজ মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) প্রথম শাহী স্নান। কেমন থাকবে বাংলার আবহাওয়া? কেমন থাকবে ঠান্ডার আমেজ। জেনে নেওয়া যাক এক নজরে (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কেমন যাবে আবহাওয়া
শীতের আমেজ থাকলেও রাতারাতি জাঁকিয়ে ঠান্ডা আর নেই। এমনকি আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার আরও বদল হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে।
আর এর ফলে হঠাত করে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে উধাও জাঁকিয়ে ঠান্ডার আমেজ। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।
West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
কলকাতার আবহাওয়াতেও বড় বদল ঘটবে! তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। সোমবার সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী শহরতলিতে ঠান্ডা প্রায় নেই বললেই চলে। আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। অন্যদিকে উত্তরে হাওয়ার প্রভাব না থাকলেও পূবালী হওয়ার প্রভাব বাড়বে বলেই দাবি হাওয়া অফিসের।
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস
অন্যদিকে উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়। তবে তা খুবই হালকা বলে পূর্বাভাস হাওয়া অফিসের। একই সঙ্গে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরের সব জেলাতেই ঠান্ডার আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে একই ভাবে সমস্ত জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে সকালের দিকে রাস্তায় সাবধান থাকার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications