Weather Update: প্রবল গরমে পুড়ছে বাংলা! স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়তে শুরু করলেই বদলাতে থাকে পরিস্থিতিও! চড়চড় করে বাড়তে শুরু করে গরম। আর গরম বাড়তে শুরু করলেই আম আদমির গলদঘর্ম অবস্থা। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর শোনা শোনাচ্ছে আলিপুর
রীতিমত হাঁসফাঁস অবস্থা। সকালের দিকে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়তে শুরু করলেই বদলাতে থাকে পরিস্থিতিও! চড়চড় করে বাড়তে শুরু করে গরম। আর গরম বাড়তে শুরু করলেই আম আদমির গলদঘর্ম অবস্থা। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর শোনা শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
চার জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে পূর্বাভাস। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, আপাতত কোথাও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা-
হু হু করে বাড়ছে গরম। এমনকি আতঙ্ক বাড়িয়ে কয়েকটি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছিল। এই অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা। ২৪ ঘন্টায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ এবং উত্তরবঙ্গ , দুই জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, বীরভুম, নদিয়া সহ আরও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস-
বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও খুব একটা ভারী বৃষ্টি হবে না বলেই খবর। কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর ফলে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গরম নিয়ে অস্বস্তি বজায় থাকবে বলেই জানা গিয়েছে। বৃষ্টি হলেও খুব একটা পরিস্থিতিতে বদল হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতার আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। মাঝে মধ্যে স্বস্তির হাওয়াও দিচ্ছিল। তবে বেলা বাড়তেই বদলে যায় পরিস্থিতি। এই অবস্থায় সবাই স্বস্তির বৃষ্টির দিকে তাকিয়ে। এখন দেখার হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি হয় কিনা।

গোটা দেশের পূর্বাভাস-
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে একই সময়ে তাপমাত্রা স্বাভাবিক কিংবা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। একই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ভারতে এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতেও।
এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতে। স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে দক্ষিণ ভারত, মধ্য ভারতের পূর্বভাগে এবং উত্তর-পূর্ব ভারতের দক্ষিণ অংশে।












Click it and Unblock the Notifications