Weather Update: বৃষ্টি কমলেই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ৫ দিন কমলা সতর্কতা জারি

বাংলায় ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকে প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবার। আবারও গরমের দাপট শুরু হবে। বাড়বে তাপমাত্রা, সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও ফের তাপমাত্রা বাড়বে। উত্তরে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি হযেছে। দুই-এক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে।

rain

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে শুক্রবার থেকেই। দক্ষিণবঙ্গে তিন চার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে বৃষ্টি হলেও গরম থেকে মুক্তি নেই।

দক্ষিণ যখন বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গে তখন আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা।

rain

কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা ও জলঢাকা সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। এর ফলে উত্তরবঙ্গের নীচু এলাকা প্লাবিত হতে পারে। নীচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।

rain

এদিকে আরো জানানো হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকবে সকালে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিসের পূর্বাভাস, পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। আগামীকাল এই নিম্নচাপ রেখা সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+