West Bengal Weather Update: কোথাও ১৮ তো কোথাও ১২ তে নামল পারদ! বাংলা জুড়ে শুরু শীতের দাপট
West Bengal Weather Update: ধীরে বদলাচ্ছে আবহাওয়া! এখন শুধু ভোর কিংবা সন্ধ্যায় নয়, দিনের বেলাতেও রয়েছে ঠান্ডার আমেজ। তবে একটু বেলা হলে গরম লাগছে। তবে ভোরের দিকে ভালোই গায়ে হিমের দাপট লাগছে। এমনকি রাতের দিকেও মোটা কিছু একটা গায়ে দিতে হচ্ছে।
এমন পরিস্থিতিউ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে শীতের বাধা হতে পারে পশ্চিমি ঝঞ্জা। তবে আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: ২০ এর নীচে পারদ
ইতিমধ্যে কলকাতায় পারদ ২০ এর নীচে নেমে (West Bengal Weather Update) গিয়েছে। এমনকি সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ এর ঘরে চলে গিয়েছে। কার্যত বলাই যায়, সোমবার ছিল মরশুমের প্রথম শীতলতম দিন।
এমনকি আজ মঙ্গলবারও তিলোত্তমার তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করবে বলেই আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর। যা স্বাভাবিকের থেকে দু'ডিহ্রি কম। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে। অন্যদিকে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হয়ে যাবে।
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে পারদ নামছে
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হু হু করে পারদ নামতে (West Bengal Weather Update) শুরু করেছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত গতিতে কমছে। সোমবর পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়ায় তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও ছবিটা এক।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা আছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে কুয়াশার দাটপ দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ থাকলেও মাঝ ডিসেম্বরে আগে জাঁকিয়ে শীত নয়, বলছেন আবহবিদরা
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে শুরু করেছে। (West Bengal Weather Update) বিশেষ করে মালদহ, দুই দিনাজপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা নীচের দিকে। এমনকি ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। যার ফলে একধাক্কায় অনেকটাই দৃশ্যমানতা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে এই সমত সাবধান থাকার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। আপাতত ইউত্তরের জেলাগুলিতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications