Weather update: আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত, হু হু করে নামবে পারদ

Weather update: আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত, হু হু করে নামবে পারদ

২২ নভেম্বর থেকেই রাজ্যগুড়ে হু হু করে নামবে পারদ। জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই জেলার শহরগুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আপাতত রাজ্যের কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া তার জেরে আরও শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত

আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত

নভেম্বরের প্রথম থেকেই কলকাতা সহ জেলায় জেলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ রয়েছে। ভোরে এবং রাতের দিকে গরম জামা গায়ে দিতে হচ্ছে। দিনের বেলায় মনোরম আবহাওয়া। শুক্রবার শহরের তাপমাত্রা সামান্য বেড়েছে। কিন্তু তেমন গরমও পড়েনি। আগামী সপ্তাহ থেকে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২২ নভেম্বর থেকে রাজ্য জুড়ে পারদ পতন শুরু হবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জেলায় জেলায় পারদ পতন

জেলায় জেলায় পারদ পতন

২২ নভেম্বর থেকে দুই বঙ্গেই নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি হবে পারদ পতন। ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা। পানাগড়ের তাপমাত্রা নামতে শুরু করেছে হু হু করে। বীরভূমের তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে, তাতে ২২ ডিসেম্বর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আরও নামবে তাপমাত্রা। কাজেই নভেম্বরের শেষ থেকেই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতাতেও নামবে পারদ

কলকাতাতেও নামবে পারদ

শুক্রবার শহরের তাপমাত্রা সামান্য বেড়েছিল। তাতে কিছুটা হলেও তাপমাত্রা চড়বে। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই তাপমাত্রা শহরেও নামবে। ডিসেম্বরে তাপমাত্রার পারদ পতন জারি থাকবে। শহরে জাঁকিয়ে শীত কবে পড়বে তা নিয়ে এখনও সঠিক কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। প্রাথমিক ভাবে দাবি করা হয়েছে ১৫ ডিসেম্বর থেকে শহরে জাঁকিয়ে শীত পড়বে।

উত্তরে কনকনে ঠান্ডা

উত্তরে কনকনে ঠান্ডা

উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। কালিম্পং-কার্শিয়াংয়েও কনকনে ঠান্ডা। তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে সিকিমেও। নর্থ সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। উত্তুরে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে উত্তরবঙ্গে। তার জেরে তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+