Weather Update: এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি, জাঁকিয়ে শীত কবে থেকে জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Weather Update: এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি, জাঁকিয়ে শীত কবে থেকে জেনে নিন কী বলছে হাওয়া অফিস

এক ধাক্কায় ২ ডিগ্রি কমল শহর কলকাতার তাপমাত্রা। ২২ নভেম্বর থেকে পরদ পতন হবে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতই মঙ্গলবার কলকাতা শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রিতে নেমে এসেছে। জেলায় জেলায় পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীতের আমেজ পেতে এখনও কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে শহরবাসীকে।

২ ডিগ্রি নামল পারদ

২ ডিগ্রি নামল পারদ

২২ নভেম্বর থেকে রাজ্যজুড়ে পারদ পতন শুরু হবে আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতই মঙ্গলবার থেকেই শহরের তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে। এক ধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ। গত কয়েক দিনে তাপমাত্রা একটু বেড়েছিল শহরে। গতকাল ২০ ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রার পারদ। মঙ্গলবার সেই পারদ নামল ১৮ ডিগ্রিতে। আগামী কয়েকদিন আরও পারদ পতনের পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। শীতের আমেজ বাল করে উপভোগ করেতে শুরু করে দিয়েছেন মহানগরের বাসিন্দারা।

 জেলায় জেলায় পারদ পতন

জেলায় জেলায় পারদ পতন

জেলায় জেলায় আরও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। এরপ আগে জেলায় জাঁকিয়ে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যায়। কিন্তু এবার একেবারে নভেম্বর থেকেই জেলায় জেলায় জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা গুলির তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। বাঁকুড়া-পুরুলিয়ার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। ২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন শুরু শুরু হবে। অর্থাৎ তারও কাঁপিয়ে ঠাণ্ডা পড়বে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।

উত্তরবঙ্গ কাঁপছে

উত্তরবঙ্গ কাঁপছে

উত্তরবঙ্গে আরও পরদ পতন শুরু হয়ে গিয়েছে। আকাশ পরিষ্কার। তরাই ডুয়ার্স থেকে দেখা যাচ্ছে কাঞ্চন জঙ্ঘা। উত্তরবঙ্গের পাঁচ জেলা মালদহ, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে নামছে পারদ। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে জাঁকিয়ে শীত পড়েছে। সিকিমে তুষার পাত শুরু হয়ে যাওয়ার কারণে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে তার জেরেই পাহাড়ের জেলা গুলিতে পারদ পতন শুরু হয়েছে।

 উত্তর ভারতে তুষারপাত

উত্তর ভারতে তুষারপাত

বর্ষার মত এবার শীতও তাড়াতাড়ি এসে পড়েছে উত্তর ভারতে। দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। রাজধানী দিল্লির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে একাধিক জায়গায় অক্টোবর মাসের শেষ থেকেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। আরও নামবে পারদ এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+