West Bengal Weather Update: বছর শেষে হঠাৎ আবহাওয়ায় বড় বদল! তা বলে একেবারে ২ থেকে ৩ ডিগ্রি? রইল আপডেট
West Bengal Weather Update: হাতে আর মাত্র একটা দিন! সামনেই নতুন বছর। বছর শেষে বাংলায় ফিরল শীতের আমেজ। নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাংলায় থমকে ছিল ঠান্ডা। সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই ঠান্ডার আমেজ।
আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) পূর্বাভাস, আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে থাকবে।

West Bengal Weather Update: জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা
আগামী ২৪ ঘণ্টায় বাংকায় জাঁকিয়ে য়ঠান্ডা পড়তে পরতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নীচে নামতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ।
শুধু তাই নয়, এই অবস্থা নতুন বছরের শুরুতেও জারি থাকবে। একেবারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ, ইঙ্গিত হাওয়া অফিসের। অন্যদিকে মোটের উপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। এমনকি কলকাতা এবং হাওড়াতেও এই পরিস্থিতি থাকবে।
West Bengal Weather Update: বৃষ্টি হবে নাকি?
হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যদিকে স্বস্তির খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণববঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে বছর শেষটা একেবারে চুটিয়ে উপভোগ করতে পারবেন আম আদমি =
West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
অন্যদিকে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট বাড়বে! ইঙ্গিত আবহাওয়াবিদদের (West Bengal Weather Update) । শুধু তাই নয়, নতুন বছরের শুরুতে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও পূর্বাভাস। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (North Bengal Weather Update) ।
অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে । ফলে সাবধানতা বজায় রাখার কথা বলা হয়েছে। কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে জাওয়ার জোর সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications