West Bengal Weather Update: উত্তরে হাওয়া শরীরে শিহরণ জাগাচ্ছে? আবার ফিরছে সেদিন? রইল বড় আপডেট
West Bengal weather Update: পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই ফের একবার ঠান্ডা ফিরছে বাংলায়। রবিবার থেকেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আর এরপরেই এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে যায় পারদ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা এবং সংলগ্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ছিল। আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা।
শুধু তাই নয়, চলতি সপ্তাহে বাংলায় শীতের আমেজ ফিরবে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। তবে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সে বিষয়ে এখনই স্পষ্ট বার্তা নেই হাওয়া অফিসের (West Bengal weather Update) ?

West Bengal weather Update: কেমন যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
জানুয়ারি শেষ। কেটে মাঘ মাসেরও বেশ কয়েকটি সপ্তাহ। কিন্তু গত কয়েকদিন সে ভাবে ঠান্ডাই ছিল না বাংলায়। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই নতুন করে ফের একবার শীত ঘুরে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের। তবে জাঁকিয়ে ঠান্ডা আর পরিস্থিতি নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা (West Bengal weather Update) ।
পূর্বাভাস, রোদ ঝলমলে দিন ফিরবে। শুষ্ক থাকবে আবহাওয়া। পারদ দুই এক ডিগ্রি কমে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে কুয়াশার দাপট কিছুটা কমবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
West Bengal weather Update: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?
উত্তরে হাওয়া ঢুকছে। যা শরীরে শিহরণ জাগাচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal weather Update) , চলতি সপ্তাহে শীতের আমেজ ফিরবে বাংলায়। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা কমতে পারে। তবে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস এখনও পর্যন্ত দেয়নি হাওয়া অফিস। অন্যদিকে কিছুটা হলেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট কমবে বলেও পূর্বাভাস।
West Bengal weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (West Bengal weather Update) দেওয়া হয়েছে। সেই মতো আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। অন্যদিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো উত্তরবঙ্গের মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশা থাকবে সকালের দিকে।












Click it and Unblock the Notifications