West Bengal weather Update: ১৬ ডিগ্রিতে নেমে গেল পারদ! এর মধ্যে হবে বৃষ্টিও? কী বলছে হাওয়া অফিস
West Bengal weather Update: অগ্রহায়ন শেষে এক ধাক্কায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল পারদ! গত কয়েকদিন আগেই সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। সেই অনুযায়ী হু হু করে তাপমাত্রা নামতে শুরু করেছে। শুক্রবার ছিল মরশুমের সবথেকে শীতলতম দিন।
আজ শনিবার সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। যা শরীরে একেবারে কাঁপুনি ধরাচ্ছে। যদিও এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal weather Update) ।

West Bengal weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ শনিবার আরও ঠান্ডা পড়তে পারে (South Bengal Weather Update)। এমনকি ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে (West Bengal weather Update) জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে বলেও সতর্কতা দেওয়া হয়েছে। তবে সোমবার থেকেই আবহাওয়ার বদল হতে পারে বলে আশঙ্কা। ফের তাপমাত্রার পারদ বাড়তে পারে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়া অন্যদিকে গরম হাওয়ার সংস্পর্শে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস।
West Bengal weather Update: কোথায় কোথায় বৃষ্টি হবে?
বিশেষ করে পশ্চিম ও পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে (West Bengal weather Update)। তবে একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে এক ধাক্কায় দু থেকে দিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। যদিও ১৫ ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কাছাকাছি।
West Bengal weather Update: উত্তরে আবহাওয়াতে বদল ঘটবে?
উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামছে (North Bengal Weather Update)! একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও আছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
কয়েকটি জেলাতে এই পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। শুধু তাই নয়, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় একেবারে হালকা তুষারপাত হলেও অবাক হওয়ার কিছু নেই বলছেন আবহাওয়াবিদরা (West Bengal weather Update) ।












Click it and Unblock the Notifications