Weather update: ফের চড়ছে পারদ, বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: ফের চড়ছে পারদ, বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

ঠান্ডার পরশ দিয়ে ফের উদাও শীত। ফের বাড়ল শহরের তাপমাত্রা। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়দিনের বাকি আর কয়েকটা দিন। বড়দিনে কি জাঁকিয়ে শীত পড়বে তা জানতে আগ্রহী সকলেই। ইতিমধ্যেই শীতের ছুটি পড়ে গিয়েছে সব স্কুলে। বড়দিনের উৎসবের মেজাজে চলে গিয়েছে শহর। তারমধ্যে হঠাৎ করে তাপমাত্রার এই পারদ বৃদ্ধি বড়দিনের আনন্দে জল ঢালবে না তো।

চড়ছে পারদ

চড়ছে পারদ

ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গত কয়েকদিনে তাপমাত্রার নিম্নমুখী গতিতে বেশ শীতের কাঁপুনি ধরিয়েছিল শহরে। হিমেল হাওয়ার স্পর্ষে মজেছিল শহরবাসী। ডিসেম্বরের প্রথম থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছিল। ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রার পারদ। সেই তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল তাপমাত্রা বাড়বে কয়েকদিন। ২২ডিসেম্বর পর্যন্ত উর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। বুধবার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে।

বড়দিনে কেমন থাকবে আবহাওয়া

বড়দিনে কেমন থাকবে আবহাওয়া

হঠাৎ করে তাপমাত্রা বাড়তে শুরু করায় উদ্বেগ বেড়েছে। তাহলে কি গরম নিয়েই কাটবে বড়দিন। কনকনে শীতের আমেজে কী বড়দিনের আনন্দ উপভোগ করতে পারবেন শহরবাসী? এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। আগামী রবিবার বড়দিন সেদিন তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোবসাগর থেক জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। তার জেরেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বরও পরদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ।

 জেলায় জেলায় বাড়ছে কুয়াশা

জেলায় জেলায় বাড়ছে কুয়াশা

শহরে তাপমাত্রা বাড়লেও জেলা গুলিতে তেমন ভাবে পারদ বৃদ্ধি বোঝা যাচ্ছে না। তবে কুয়াশার দাপট বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার জেরে শীতের ছুটিতে যাঁরা উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন তাঁরা বেশ মনোরম আবহাওয়া পাবেন। দার্জিলিঙে এবার জাঁকিয়ে শীত পড়েছে। পর্যটকদের ভিড়ও অস্বাভাবিক হারে বেড়েছে। গত ২ বছর ঘরবন্দি থাকার পর মানুষ বেড়িয়ে পড়েছেন। রাতের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে জেলায় জেলায় কুয়াশার দাপট বাড়বে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই তাপমাত্রার পারদ হঠাৎ করে উর্ধ্বমুখী হয়ে গিয়েছে। প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকতে শুরু করেছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাধা প্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রার এই উর্ধ্বমুখী গতি থাকবে। বর্ষশেষে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। কাজেই বড়দিনে জাঁকিয়ে শীত অনুভব না করলেও বর্ষবরণে শীতের দাপট থাকবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+