Weather update:সোমবার থেকেই বদলে যাবে আবহাওয়া, শীত নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

আসছে গরমের দিন

এবছরের মত বিদায় নিতে চলেছে শীত। আর তার দেখা পাওয়া যাবে না। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। শীত বিদায় নিচ্ছে সোমবার থেকে। এ মনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

তাপমাত্রা জানুয়ারির ১৫ তারিখের পর থেকেই বাড়তে শুরু করেছিল। আগেই আলিপুর আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছিল রাজধানী দিল্লির তাপমাত্রা বাড়তে শুরু করবে। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল কলকাতায়। শীতপ্রেমীরা খুশি হয়ে গিয়েছিলেন। শীতের শিরশিরানি আরও কয়েকদিন বজায় থাকবে বলে আশা করতে শুরু করেছিলেন তাঁরা। বঙ্গে কনকনে ঠান্ডা অনেকটা পড়ে পাওয়া ১৪ আনার মত। তাই শীত জানুয়ারিতেই বিদায় নেবে একথা অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে।

সোমবার থেকেই চড়বে পারদ

সোমবার থেকেই চড়বে পারদ

শীত বিদায় নিতে শুরু করেছে। সকালের দিকে হালকা চাদর গায়ে দিলেই চলে যাচ্ছে আজকাল। রাতে ফ্যান না চালাতে হলেও লেপ কম্বল গায়ে রাখা যাচ্ছে না। একটা হালকা চাদরেই ঘুম দিতে হচ্ছে। গত সপ্তাহ থেকেই শহরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। এবার মকরসংক্রান্তিতেও শীতের দেখা ছিল না। আবার সরস্বতী পুজোতেও শীতের েদখা পাওয়া গেল না। মাঘেই যেন বসন্ত এসে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী সোমবার থেকে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে।

আর কি ফিরবে শীত

আর কি ফিরবে শীত

শীত ফেরার আশা খুবই ক্ষীন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে পর পর কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরের হাওয়ার পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে। একটি রয়েছে পাকিস্তানের উপরেষ আরেকটি রয়েছে আফগানিস্তানের উপরে। আবার রাজস্থানের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কাজেই এই তিনটি ঝঞ্ঝা কাটতে কাটতে জানুয়ারি মাস পার হয়ে যাবে। তখন আর শীত ফেরার সম্ভাবনা খুবই কম। কাজেই আপাতত রাজ্য থেকে শীত বিদায় িনচ্ছে বলাই যায়।

দিল্লিতে ফের পারাপতনের পূর্বাভাস

দিল্লিতে ফের পারাপতনের পূর্বাভাস

কলকাতায় শীত বিদায় নিতে শুরু করলেই উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু এখনও হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। আবার রাজধানী দিল্লিতে পারাপতনের পূর্বাভাস দিয়েছে আইএমডি। বিদায়বেলায় শেষ কামড় দিতে পারে শীত। এমনই আশঙ্কা করছেন আবহাওয়া বিদরা। এবছর তাপমাত্রার রেকর্ড পতন দেখেছে রাজধানী দিল্লি। তাপমাত্রা নেমে গিয়েছিল একেবারে ১ ডিগ্রি সেলসিয়াসে। তার উপরে ঘন কুয়াশার দাপ। ১০ থেকে ১৫ িদন রোদের দেখা পাননি পাঞ্জাব, হরিয়ানা রাজধানী দিল্লির বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+