Weather update: গরমেই কি কাটবে বড়দিন? ক্রিসমাসের আবহাওয়া নিয়ে বড় বার্তা দিল হাওয়া অফিস
Weather update: গরমেই কি কাটবে বড়দিন? ক্রিসমাসের আবহাওয়া নিয়ে বড় বার্তা দিল হাওয়া অফিস
জাঁকিয়ে শীতে বড়দিন উপভোগের আনন্দ মাটি হতে চলেছে। আজ অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। গরমেই কাটবে এবারের বড়দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামীকালই ক্রিস্টমাস ইভ। তার পরের দিন রবিবার ক্রিস্টমাস।কিন্তু জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। গরমেই কাটবে বড়দিনের রাত।

আজ থেকেই বাড়বে তাপমাত্রা
আজ থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকেই তাপমাত্রা বাড়বে। কাজেই বড়দিনে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দিন এবং রাত উভয়ের তাপমাত্রাই বাড়তে শুরু করবে। গতকাল থেকেই কুয়াশার দেখা মিলেছে আকাশে। শুক্রবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। আগামী কয়েকদিন কলকাতার আকাশে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। অনেকটাই চড়েছে পারদ।

জেলায় জেলায় চড়বে পারদ
শুধু কলকাতা নয় জেলা শহরগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গতকয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কাঁপিয়ে শীত পড়েছিল। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল একাধিক জেলায়। বিশেষ করে একাধিক বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছিল। কাঁপিয়ে ঠান্ডা পড়েছিল সেই সব জেলায়। আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন থমকে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এবারও পারদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই। কাজেই পর্যটকরা বেশ মনোরকম আবহাওয়াতেই দার্জিলিঙে ক্রিসমাস উদযাপন করতে পারবেন।

ঘূর্ণাবর্তের জের
হঠাৎ করে তাপমাত্রা এই উর্ধ্বমুখী হওয়ার কারণ বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। যার জেরে উপকূল দিয়ে হু হু করে ঢুকতে শুরু করেছে জলীয় বাস্প। আর এই জলীয় বাস্পই তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এবং উত্তর ভারত থেকে শীতল হাওয়া ঢুকতে বাধা দিচ্ছে তার জেরেই এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications