Weather update: হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, নভেম্বরেই কাঁপিয়ে শীত শহরে

Weather update: হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, নভেম্বরেই কাঁপিয়ে শীত শহরে

আকাশ পরিষ্কার। আর কোনও বাঁধা নেই। হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তরে হাওয়া। তার জেরে নামছে তাপমাত্রার পারদ। নভেম্বরে পারদ পতনের রেকর্ড ব্রেক করে ফেলেছে শহর কলকাতা। শুক্রবার আরও নামল তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে আরও নামবে পারদ এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জমিয়ে শীত উপভোগ করছেন শহরবাসী। জেলায় জেলায় কাঁপিয়ে ঠান্ডা পড়েছে।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া

কোথাও কোনও নিম্নচাপের ভ্রুকুটি নেই। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তার জেরে ঝড়ের গতিতে নামছে তাপমাত্রার পারদ। গতকালের পর আবারও শহরে পারদ পতন। ১ ডিগ্রি নেমেছে পারদ। কাঁপিয়ে শীত পড়তে শুরু করেছে নভেম্বর মাসেই। শীত শীত আমেজ কাটিয়ে এখন প্রায় শীতে কাঁপছেন শহরবাসী। লেপ-কম্বল তো বটেই রোদের মধ্যেও সোেয়টার জ্যাকেট চড়িয়ে বাইরে বেরোতে হচ্ছে। যাকে বলে নভেম্বরেই কাঁপিয়ে শীত অনুভব করতে শুরু করেছেন শহরবাসী।

আরও নামবে পারদ

আরও নামবে পারদ

উত্তুরে হাওয়ার দাপটে পারদ পতন আরও হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল তাপমাত্রা আরও নামবে শহরের। ১৬ ডিগ্রির নীচেও তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন আবহাওয়ার খুব বেশি পরিবর্তন শহরে দেখা যাবে না। শুক্রবার শহরের তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। সেই পতনের ধারা শনিবার এবং রবিবারেও বহাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। নভেম্বরে এমন কাঁপিয়ে শীত গত ৫ বছরে উপভোগ করেননি শহরবাসী।

জেলায় জেলায় কাঁপিয়ে ঠান্ডা

জেলায় জেলায় কাঁপিয়ে ঠান্ডা

জেলায় জেলায় কাঁপিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। নভেম্বরের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছিল। জেলার তাপমাত্রা ২ ডিগ্রি কমবে আগামী ২৪ ঘণ্টায় এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে পারদ পতন জারি থাকবে বলে পূর্বাভাস িদয়েছে আলিপুর আবহাওয়া দফতপ। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে শীতের দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তুষার পাতের পূর্বাভাস

তুষার পাতের পূর্বাভাস

সিকিমে মরশুমের প্রথম তুষারপাত হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে এই পার্বত্য রাজ্যে। তার রেশ ধরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হাড় কাঁপুনি শীত পড়েছে পাহাড়ে। পর্যটকরা ভীষণভাবে শীত উপভোগ করতে শুরু করে দিয়েছেন। আকাশ পরিষ্কার থাকাও আরও ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+