Weather update: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামল পারদ, ১০ বছরে শীতলতম অক্টোবর, আজ কেমন থাকবে আবহাওয়া
অক্টোবরের মাঝামাঝি থেকে কমতে শুরু করেছিল তাপমাত্রা। কিন্তু এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন হবে সেটা বুঝতে পারেননি অবহাওয়া বিদরা। তাঁরা জানিয়েছেন গত ১০ বছরে শীতলতম অক্টোবর।
অক্টোবরের মাঝামাঝি থেকে কমতে শুরু করেছিল তাপমাত্রা। কিন্তু এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন হবে সেটা বুঝতে পারেননি অবহাওয়া বিদরা। তাঁরা জানিয়েছেন গত ১০ বছরে শীতলতম অক্টোবর। গতকাল তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রিতে নেমে এসেছিল। এর আগে যেটা দেখা যায়নি। তহালে কি সব হিসেব িনকেশ ভুল করে শীত নভেম্বরের শুরুতেই হাজির হবে বঙ্গে। এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

রেকর্ড পারদ পতন
অক্টোবরে এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। গত ১০ বছরে যা একেবারেই ঘটেনি। কালীপুজো কাটতে না কাটতেই আবহাওয়ায় তীব্র গরমের অনুভূতি যেতে শুরু করেছিল। সেটা যে ক্রমশ কমতে শুরু করবে সেটা বুঝতে পারেননি আবহাওয়া বিদরা। গতকাল এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন হয়েছে শহরের। গত ১০ বছরের শীতলতম অক্টোবর বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। ফ্যান বন্ধ করে রাখতে হচ্ছে সারাদিন। সন্ধে থেকে ঠান্ডা-ঠান্ডা আমেজ। ভোরের দিকেও রীতিমত ঠান্ডার অনুভূতি দেখা দিয়েছে। গায়ে হালকা চাদর দিতে হচ্ছে।

শীতলতম অক্টোবর
গত ১০ বছরে রেকর্ড পারদ পতন হয়েছে শহর কলকাতায়। অক্টোবর মাসে তাপমাত্রার এতটা পতন দেখা যায়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন ১০ বছরে প্রথম শীতলত তম অক্টোবর দেখল শহর কলকতা। জেলার তাপমাত্রা আরও পড়েছে। ২০১২ সালে একবার অক্বোরক মাসে ১৯ ডিগ্রির নীচে নেমেছিল তাপমাত্রার পারদ। তার ১০ বছর পর ২০ ডিগ্রিতে নামল তাপমাত্রা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ২৩.৫ িডগ্রি সেলসিয়াস।

কাঁপিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা
শহর কলকাতায় তেমন ঠান্ডা পড়ে না বললেই চলে। কয়েকটা গরম পোশাকেই শীত কেটে যায়। ডিসেম্বরের ২০ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত একটু বেশি ঠান্ডার অনুভূত হয় কিন্তু অক্টোবর মাসেই যেভাবে পারদ পতন শুরু হয়েছে তাতে শহর কলকাতায় কাঁপিেয় ঠান্ডা পরতে পারে বলে আসঙ্কা করা হচ্ছে। শহরের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। সেই সঙ্গে এবার শীত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হচ্ছে।

শীত কি আগেই
অক্টোবর মাসেই তাপমাত্রার এই পারদ পতনে শীত নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আবহাওয়া বিদরা জানিয়েছিলেন ১৫ ডিসেম্বররে আগে শহরে শীতের অনুভূতি পাওয়া যাবে না। কিন্তু তাঁদের সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে গিয়েছে। অক্টোবরে ধাপে ধাপে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। তাহলে কী এবার আগেই জানান দিতে শুরু করবে শীত। ডিসেম্বর পর্যন্ত আর শহরবাসীকে শীতের অপেক্ষা করতে হবে না। কলকাতায় শীত কি নভেম্বর মাস থেকেই পড়তে শুরু করবে এই নিেয় জল্পনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications