Weather Update: হঠাৎই আবহাওয়ায় ভোলবদল! উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে দক্ষিণেও ভারী বৃষ্টির সতর্কবার্তা
Weather Update: হঠাৎই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। রবিবারও জানানো হয়েছিল সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু এদিন জানানো হয়েছে, অন্তত পাঁচটি জেলায় ভারী বৃষ্টি এবং ছয় জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখাটি এখন স্বাভাবি অবস্থানে রয়েছে এবং কাঁথির ওপর দিয়ে বঙ্গোপসাগরেরও পরে গিয়েছে।
বাংলার ওপরে আপাতত কোনও সিস্টেম না থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ ছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে। বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শুক্রবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ.
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
মঙ্গলবার অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোনও জেলাতেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। শুক্রবার আপাতত কোনও জেলার জন্যই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৪) | ২৭ (২৬.৮) |
| বহরমপুর | (৩৫.২) | ২৭.৪ (২৮) |
| বাঁকুড়া | (৩৩.৪) | ২৬.১ (২৬.১) |
| বর্ধমান | (৩৩) | ২৬ (২৬) |
| কোচবিহার | (৩৬.১) | ২৮.৩ (২৮.৫) |
| দার্জিলিং | (২৩) | ১৭.৮ (১৭.৫) |
| কালিম্পং | (২৬) | ২৩.৫ (২৩.৫) |
| দিঘা | (৩৬) | ২৭.৯ (২৭.২) |
| কলকাতা | (৩২.৭) | ২৮.২ (২৭.৭) |
| দমদম | (৩২.৪) | ২৭.২ (২৭.২) |
| কৃষ্ণনগর | (৩২.৬) | ২৭.৬ (২৮.৪) |
| মালদহ | (৩৬.৪) | ২৮.৩ (২৮.৮) |
| মেদিনীপুর | (৩৫.৪) | ২৬.৬ (২৮) |
| পুরুলিয়া | (৩৪.৫) | ২৪.১ (২৪.১) |
| পানাগড় | (৩৫.৯) | ২৮.৬ (২৮.৮) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৫.৮ (২৫.৬) |












Click it and Unblock the Notifications