Weather Update: রোদ ঝলমলে আকাশে হঠাৎই পরিবর্তন, বাংলার প্রায় অর্ধেক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, একনজরে পূর্বাভাস
Weather Update: রবিবার তুলনামূলক তাপমাত্রা একটু বেশিই। তবে বেলা বাড়তেই বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টি হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর অন্ধ্র, দক্ষিণ ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় তা দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার ও মঙ্গলবার আপাতত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টি কোনও কিছুরই পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
আপাতত সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.২) | ২৬.২ (২৬.৭) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৭.৪ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৩.২) | ২৬.৩ (২৬.২) |
| বর্ধমান | (৩৪.৬) | ২৫ (২৬) |
| কোচবিহার | (৩৪.৫) | ২৪.৬ (২৮.৬) |
| দার্জিলিং | (২৪.২) | ১৬.৬ (১৭.৫) |
| কালিম্পং | (২৭.৫) | ২০.৩ (২৩.৫) |
| দিঘা | (৩৪) | ২৭.১ (২৫.৮) |
| কলকাতা | (৩২.৮) | ২৭.৮ (২৭.৬ ) |
| দমদম | (৩৪.৬) | ২৭.২ (২৭.৪) |
| কৃষ্ণনগর | (৩৩.২) | ২৭.৬ (২৬.৮) |
| মালদহ | (৩৪.৭) | ২৮.৪ (২৮.১) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৭.৫ (২৭.১) |
| পুরুলিয়া | (৩৪.৩) | ২৪.১ (২৩.৫) |
| পানাগড় | (৩৫.৭) | ২৭.৭ (২৭.৪) |
| শ্রীনিকেতন | (৩৩.৮) | ২৫.১ (২৪.৯) |












Click it and Unblock the Notifications