Weather Update: হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন, উত্তরবঙ্গের জন্য চরম সতর্কতা! দক্ষিণেও ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপটি এখনও সেই এলাকার ওপরেই অবস্থান করছে। তবে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের ওপরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও মালদহ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে এই জেলাগুলিতে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসয
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। যে কারণে ফের একবার এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। যে কারণে এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আপাতত শনিবার থেকে মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কিছুরই পূর্বাভাস দেওয়া হয়নি।
- কলকাতার আবহাওয়া
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
- মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
ঘন্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে দমকা হাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৩) | ২৪.৯ (২৫.২) |
| বহরমপুর | (৩২) | ২৪.৪ (২৬) |
| বাঁকুড়া | (৩০.৪) | ২৪.২ (২৫.৭) |
| বর্ধমান | (৩০) | ২৪ (২৫) |
| কোচবিহার | (৩৪.৫) | ২৬.১ (২৭.৬) |
| দার্জিলিং | (২২.৮) | ১৬.৫ ( ১৭.২) |
| কালিম্পং | (২৩) | ১৯.৮ (২৩.৫) |
| দিঘা | (২৮.৪) | ২৫.৯ (২৬) |
| কলকাতা | (২৮.৩) | ২৬.২ (২৬.৯) |
| দমদম | (২৯.৬) | ২৫.৮ (২৬.৬) |
| কৃষ্ণনগর | (৩০.৬) | ২৬.২ (২৭) |
| মালদহ | (৩৩.৩) | ২৫.৫ (২৮) |
| মেদিনীপুর | (২৮.৪) | ২৫.৬ (২৬.৪) |
| পুরুলিয়া | (৩০.৩) | ২৩.১ (২৩.১) |
| পানাগড় | (৩৫.২) | ২৬.৭ (২৮.২) |
| শ্রীনিকেতন | (৩২.৪) | ২৩.৮ (২৪.৪) |












Click it and Unblock the Notifications