Weather Update: নিম্নচাপে উত্তাল সমুদ্র, বাংলায় ফের তিনদিনের জন্য সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Weather Update: সারা রাতের পরে সকালে বৃষ্টি হলেও, বেলা বাড়তেই আবহাওয়া পরিষ্কার হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপটি ছিল, তা এই মুহূর্তে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা পরবর্তী সময়ে ছত্তিশগড়ের উত্তরাংশ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের ওপরে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে।

অন্যদিকে, মৌসুমী অক্ষরেখাটি ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে দিঘা হয়ে দক্ষিণ-পূর্বে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে।

rain

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ২৯ অগাস্ট নাগাদ পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী দুই দিনে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করবে।

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ওই নিম্নচাপের প্রভাবে ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে ২৯-৩১ অগাস্টের মধ্যে সমুদ্রে না যেতে উপদেশ দেওয়ার পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ২৯ অগাস্টের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে।

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের জন্য আপাতত বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া সবকটি জেলায় বজ্রবিদ্যুতের দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বুধবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দুই-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩০.৫) ২৪.৭ (২৫.৬)
বহরমপুর (৩১.২) ২৬.২ (২৬ )
বাঁকুড়া (২৮.১) ২৪.২ (২৪.৫)
বর্ধমান (৩০) ২৪ (২৪)
কোচবিহার (৩৩.৮) ২৬.৯ (২৭.৩)
দার্জিলিং (২২.২) ১৬.৪ (১৭.১)
কালিম্পং (২৬) ২১.৩ (২২.৬)
দিঘা (৩৩.২) ২৬.৫ (২৬.৭)
কলকাতা (২৮.৮) ২৫.৪ (২৫.৫)
দমদম (২৯) ২৫ (২৬)
কৃষ্ণনগর (২৮.৪) ২৫.২ (২৪.৬)
মালদহ (৩০.৮) ২৬.৮ (২৭.৪)
মেদিনীপুর (৩০.৫) ২৫.১ (২৬)
পুরুলিয়া ---------- -----------
পানাগড় (২৮.৮) ২৬.৯ (২৭.৫)
শ্রীনিকেতন (২৭) ২৪ (২৩.৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+