তীব্র দাবদাহ থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ? কেমন আকাশ উত্তরবঙ্গে? একনজরে আপডেট

দুর্গাপুজোর সময় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভাদ্রের শেষ সপ্তাহে তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। ভাদ্রের শুরুতেও পরপর নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি চলছিল। তখন জনতার মনে প্রশ্ন ছিল যে কবে কমবে বৃষ্টি! গত এক সপ্তাহে বৃষ্টি থেমে চড়া রোদ উঠতেই ফের বৃষ্টির জন্য হাহাকার শুরু।

গত কয়েকদিনে ভাদ্র মাসের চেনা পরিচিত গরম আর আর্দ্র আবহাওয়ায় আমজনতার হাঁসফাঁস অবস্থা। সকাল হোক বা রাত, গরম থেকে নিস্তার মিলছে না কিছুতেই। এখন ফের চাই কয়েক পশলা বৃষ্টি। তবে প্রশ্ন হল, কবে হবে বৃষ্টি? নাকি একেবারে পুজোর সময় চারিদিক ভাসিয়ে দেবে?

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এই সপ্তাহেই বৃষ্টিপাত হতে পারে। পরের সপ্তাহেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নয়, বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এবং এই বৃষ্টি দীর্ঘক্ষণ হবে না। অল্প খানিকক্ষণ বৃষ্টিপাত হয়েই থেমে যাবে।

এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুপুরের পর আকাশ মেঘলা হবে। পরে বৃষ্টিপাত হতে পারে।

ওদিকে উত্তরবঙ্গে অবশ্য সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলে খবর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+