Weather update: তুষার পাতের পূর্বাভাস, শহরে শীতের আমেজ বজায় থাকবে, বলছে হাওয়া অফিস

Weather update: তুষার পাতের পূর্বাভাস, শহরে শীতের আমেজ বজায় থাকবে, বলছে হাওয়া অফিস

সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচেই রয়েছে শহরের তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থা তাপমাত্রা বাড়লেও শীতের আমেজে তেমন কিছু প্রভাব পড়ার সম্ভাবনা। আপাতত শুস্ক আবহাওয়া থাকবে তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ওদিকে সিকিমে তুষার পাতের পূর্বাভাস রয়েছে।

সামান্য বাড়ল তাপমাত্রা

সামান্য বাড়ল তাপমাত্রা

নভেম্বর মাসের প্রথম থেকেই তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে শহরে। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে তিন ডিগ্রি নেমে গিয়েছে। ভোরে আর রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোদ উঠলেও শীতের আমেজ থাকছে। গত কয়েকদিন তাপমাত্রা শহরে ১৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এমনই থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রা হেরফের হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন

পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন

কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমত শীতের আমেজ দেখা গিয়েছে। তাপমাত্রার পারদ পতন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ পতন জারি থাকবে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। রোদ উঠলে বাড়ছে ঠান্ডা। পানাগড়ের তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসেরল কাছাকাছি।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও। উঁচু এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কাজেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। ডিসেম্বরের শুরু থেকেই আরও পতন শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে উত্তরের জেলাগুলিতে।

 বষ্টির সম্ভাবনা নেই

বষ্টির সম্ভাবনা নেই

এখনই রাজ্যে জাঁকিয়ে শীত না পড়লেও আগামী কয়েকদিন শহরের আকাশ মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। জাঁকিয়ে শীত পড়তে এখনও কোনও পূর্বাভাস নেই। ডিসেম্বরের ১৫ তারিখের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কাজেই আপাতত শীতের আমেজ নিয়েই তুষ্ট থাকতে হবে শহরবাসীকে। জেলায় অবশ্য পারদ পতন জারি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+