Weather Update: বিকেল হতেই বাংলার আট জেলায় মুষলধারায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি
Weather Update: বিকেলের পর থেকে প্রবল বৃষ্টি কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর,হুগলি,হাওড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আবহাওয়া দফতর মনে করছে আগামী ৪৮ ঘন্টায় তা পশ্চিম দিকে অগ্রসর হবে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৪ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকতে পারে। ঘণ্টায় ৫৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবারের বাকি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৭.৩ (২৭)
দমদম ২৬.৬ (২৬.৬)
মেদিনীপুর ২৬ (২৬.৬)
দিঘা ২৭.৩ (২৬.৯)
কৃষ্ণনগর ২৮.৯ (২৫.৪)
বাঁকুড়া ২৫.১ (২৫.৪)
শ্রীনিকেতন ২৪.৫ (২৪.৪)
বহরমপুর ২৬.৪ (২৭.৪)
বর্ধমান ২৫ (২৫)
পানাগড় ২৭ (২৭.২)
আসানসোল ২৫.৪ (২৪.৬)
পুরুলিয়া ২৪.৫ (২৪.১)
মালদহ ২৬.৫ (৩৪.৪)
দার্জিলিং ১৫.৪ (১৫.৫)
কোচবিহার ২৫.৬ (২৫.৭)
কালিম্পং ২০.৮ (২১.৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ৩০.৪
দমদম ৩১.৪
মেদিনীপুর ৩২.৬
দিঘা ৩৩.৫
কৃষ্ণনগর ৩২
বাঁকুড়া ৩৩.৯
শ্রীনিকেতন ৩৪.৬
বহরমপুর ৩৬
বর্ধমান ৩৪
পানাগড় ৩৬.৯
আসানসোল ৩৪.৮
পুরুলিয়া ৩৩.৩
মালদহ ৩৩.৬
দার্জিলিং ২১.৮
কোচবিহার ৩১.৭
কালিম্পং ২৩












Click it and Unblock the Notifications