Weather Update: বাংলার সাত জেলায় দুইদিন ধরে বড় দুর্যোগের আশঙ্কা! অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের
Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একদিকে মেঘলা আকাশ অন্যদিকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে বৃহস্পতিবারেও। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার নাগাদ এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হতে পারে রবিবার থেকে।
আবহাওয়া দফতরের তরফে এদিন সতর্ক করে বলা হয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের অন্তত ছয় থেকে সাত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেই সময় উত্তরবঙ্গের অন্তত পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
এরপর রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই দিন জেলারগুলির কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শনিবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেসব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
মঙ্গলবারে সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর বুধবারে সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা্ বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা হ্রাস পাবে
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
- আবহাওয়া দফতরের সতর্কবার্তা
এক সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ মে থেকে বাংলার উপকূল উত্তাল থাকবে। যে কারণে ২৪ মে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে নিম্নচাপের কারণে বাংলাদেশ উপকূলের অদূরে, পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে ২৭ মে পর্যন্ত মাছ ধরার জন্য বেরোতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৫) | ২৪ (২৩.৫) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৫.২ (২৪) |
| বাঁকুড়া | (৩৩.৫) | ২৩.২ (২৬.৫) |
| বর্ধমান | (৩৬) | ২৫ (২৫) |
| কোচবিহার | (৩৩) | ২৫.৮ (২৬.৭) |
| দার্জিলিং | (১৭.২) | ১৬ (১৫.৪) |
| কালিম্পং | (২০) | ১৯.৮ (২০.৫) |
| দিঘা | (৩৬.৪) | ২৮.৪ (২৮.৬) |
| কলকাতা | (৩৬.১) | ২৬.৪ (২৮.৭) |
| দমদম | (৩৫.৬) | ২৭.৪ (২৮.৪) |
| কৃষ্ণনগর | (৩৪.৪) | ২৮.২ (২৮) |
| মালদহ | (২৯.৫) | ২৬.৫ (২২.৯) |
| মেদিনীপুর | (৩৭) | ২৬.৫ (২৮.৩) |
| পুরুলিয়া | (৩৭.৩) | ২২.১ (২৪.১) |
| পানাগড় | (৩৩.৩) | ২৬.৭ (২৭.৮) |
| শ্রীনিকেতন | (৩০.৯) | ২৪.৪ (২২.৬) |












Click it and Unblock the Notifications