Weather Update: সন্ধে হতেই হাওয়ায় জুড়ালো প্রাণ, কলকাতা-সহ সাত জেলায় লাল সতর্কতা! একনজরে আবহাওয়া পূর্বাভাস
Weather Update: ভোটের রেজান্টের পরেই সন্ধে থেকে জেলায় জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া আর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে বাংলা জুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও ইসলামপুরেই আটকে রয়েছে। আপাতত তার দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার তেমন কোনও পূর্বাভাস পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, মঙ্গলবারের বাকি সময়ে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার সবকটি জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর বৃহস্পতিবার থেকে সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও বুধবার সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এরপর বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে গরম ও অস্বস্তির আবহাওয়া। বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার ও শনিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রা বাড়বে
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন তিনেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তারপরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৯ ( ২৭.৯)
দমদম ২৮.৭ (২৮)
দিঘা ২৮.২ (২৬)
মেদিনীপুর ২৭.৩ (২৬.১)
কৃষ্ণনগর ২৭.২ ( ২৭)
বাঁকুড়া ২৬ (২৪.৭)
শ্রীনিকেতন ২৬.৬ (২৫)
বহরমপুর ২৭.৬ (২৬)
বর্ধমান ২৭ (২৪.৬)
পানাগড় ২৯.৪ (২৭.৯)
আসানসোল ২৭.৬ (২৭.৩)
পুরুলিয়া ২৫ (২৪.১)
দার্জিলিং ১৫.৮ (১৪.৬)
কালিম্পং ২০.৫ (২০)
কোচবিহার ২৪.১ (২৫.১)
মালদহ ২৫.১ (২৫.৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৩.৯)
দমদম ( ৩৬)
দিঘা (৩৩.২)
মেদিনীপুর (৩৫.১)
কৃষ্ণনগর (৩৫.৬)
বাঁকুড়া (৩৭)
শ্রীনিকেতন (৩৬.৬)
বহরমপুর (৩৫.৪)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৮.৬)
আসানসোল (৩৭.৬)
পুরুলিয়া (৩৯.৩)
দার্জিলিং (২৪)
কালিম্পং (২৫)
কোচবিহার (৩২.৯)
মালদহ (৩৬.৬)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications