Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: উত্তরবঙ্গে বাড়ল লাল সতর্কতার সময়! দক্ষিণবঙ্গে অস্বস্তির আবহাওয়া কতদিন?

Weather Update: গত ২৪ ঘণ্টায় কার্যত একটুও এগোতে পারেনি মৌসুমী বায়ু। শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছিল ইসলামপুরে আটকে রয়েছে মৌসুমী বায়ু, যা কিনা ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। শনিবারেও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টিজনিত লাল সতর্কতায় সময় বৃদ্ধি পেয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলতে থাকবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

weather

উত্তরবঙ্গে লাল সতর্কতা
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়, রবিবার ও সোমবার
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে মৌসুমী বায়ুর দক্ষিণে অগ্রসর হওয়ার পূর্বাভাস নেই। যে কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গরবার ও বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি কিছু হ্রাস পেতে পারে। ওই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টচায় ৩০-৪০ কতিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার, বুধবার হয়ে শুক্রবাার পর্যন্ত এই একই পরিস্থিতি তৈরি হতে পাারে দক্ষিণবঙ্গ জুড়ে।

এর মধ্যে রবিবার ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা বলা হয়েছে, শনিবারের পাাশাপাশি রবিবার ও সোমবার তাপপ্রবাহ কিংবা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ৩০.২ (৩০,১)
দমদম ২৯.৭ (২৯.৬)
দিঘা ২৯.৫ (২৭.৩)
মেদিনীপুর ২৯.৩ (২৯.৩)
কৃষ্ণনগর ২৮.৪ (২৮.২)
বাঁকুড়া ২৭.৮ (২৭.৪)
শ্রীনিকেতন ২৭.৬ ( ২৬.৪)
বহরমপুর ২৭.৪ (২৭)
বর্ধমান ২৭ (২৫.৫)
পানাগড় ৩০ (২৯.২)
আসানসোল ২৯.৫ (২৮.৭)
পুরুলিয়া ২৯.৫ (২৬.১)
দার্জিলিং ১৬.৫ (১৬.৬)
কালিম্পং ২০.৫ (২১)
কোচবিহার ২৫.৫ (২১)
মালদহ ২৭.৮ (২৬.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৭.৪)
দমদম ( ৩৮)
দিঘা (৩৫.৮)
মেদিনীপুর (৪২)
কৃষ্ণনগর (৩৭.৬)
বাঁকুড়া (৪২.২)
শ্রীনিকেতন (৩৯.২)
বহরমপুর (৩৮.৬)
বর্ধমান (৩৮)
পানাগড় (৩৯.৫)
আসানসোল (৩৯.৫)
পুরুলিয়া
দার্জিলিং (১৯.২)
কালিম্পং (২২.৫)
কোচবিহার (২৯.১)
মালদহ (৩৫.৩)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+