Weather Update: উত্তরবঙ্গে ফের লাল সতর্কতা! চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও, দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার কারণে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
যে কারণে পাহাড়ি এলাকার জন্য ধসের বাড়তি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া নদীগুলির জলস্তর বৃদ্ধির কথাও বলা হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এ প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই একই সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহতে এই সময় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহতে এই সময় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার থেকে শনিবার উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। তবে বুধবার উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।
- কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৭.৫) | ২৭.৯ (২৭.৪) |
| বহরমপুর | (৩৫.৬) | ২৮ (২৭.৬) |
| বাঁকুড়া | (৩৮.৫) | ২৬.৫ (২৫.৯) |
| বর্ধমান | (৩৭) | ২৬.৬ (২৭) |
| কোচবিহার | (৩৩.৭) | ২৬.১ (২৬.৬) |
| দার্জিলিং | (২৩) | ১৮.২ (১৮.৮) |
| কালিম্পং | (২৫) | ২১.৫ (২২.৫) |
| দিঘা | (৩৬.৯) | ২৯ (২৮.৮) |
| কলকাতা | (৩৪.২) | ২৯ ( ২৮) |
| দমদম | ( ৩৬.৩) | ২৮ (২৮.৪) |
| কৃষ্ণনগর | (৩৫.৬) | ২৭.৪ (২৭) |
| মালদহ | (৩৮.৫) | ২৮.৭ (২৮) |
| মেদিনীপুর | (৩৮) | ২৮.৩ (২৭.৬) |
| পুরুলিয়া | (৩৬.৩) | ২৪.১ (২৫.১) |
| পানাগড় | (৩৮.৩) | ২৯.৬ (২৯) |
| শ্রীনিকেতন | (৩৭.২) | ২৭ (২৬.৪) |
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications