Weather Update: নভেম্বরেই রেকর্ড পতন তাপমাত্রার, ভাঙল ৫ বছরের রেকর্ড

Weather Update: নভেম্বরেই রেকর্ড পতন তাপমাত্রার, ভাঙল ৫ বছরের রেকর্ড

জারি রয়েছে পারদ পতন। গতকালের পর বৃহস্পতিবার আরও কমল তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১৬.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। গত ৫ বছরে নভেম্বর মাসের পারত পতনের রেকর্ড ভেঙে গিয়েছে। গত পাঁচ বছরে নভেম্বর মাসে শহরের তাপমাত্রার এতটা পতন হয়নি। আগামী কয়েকদিন আরও কমবে শহরের তাপমাত্রা এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ পতন জারি থাকবে।

৫ বছরের রেকর্ড ভাঙন তাপমাত্রা

৫ বছরের রেকর্ড ভাঙন তাপমাত্রা

গতকাল থেকে শহরে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। ভাল করেই শীতের আমেজ উপভোগ করছেন শহরবাসী। বৃহস্পতিবার সেই তাপমাত্রার পারদ আরও নামল। এক ধাক্কায় ১৬.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। ভালমতই শীত অনুভূত হচ্ছে শহরে। লেপ-কম্বল বের করে ফেলেছেন সকলে। গায়ে চড়েছে গরম পোশাক। সকালেই হালকা জ্যাকেট গায়ে চড়িয়ে কাজে বেরোচ্ছেন সকলে। আগামী কয়েকদিন আরও তাপমাত্রার পতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বর মাসে গত পাঁচ বছরে এতটা পারদ পতন হয়নি। গত ৫ বছরে নভেম্বরের শীতের রেকর্ড ভেঙেছে এবার।

আরও পারদ পতনের পূর্বাভাস

আরও পারদ পতনের পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই ধাপে ধাপে নামছে পারদ। আগামীকাল আরো পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত সাত দিন ধরে ধাপে ধাপে শহরের তাপমাত্রার পতন হতে শুরু করেছে। ২০ ডিগ্রি থেকে ধাপে ধাপে নামতে নামতে ১৬ ডিগ্রিতে চলে এসেছে। শুক্রবার সেই তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর আগে নভেম্বর মাসে শহরে এতটা পারদ পতন হয়নি। শীতকাতুরে বাঙালির ইউকেন্ড এবার বেশ ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। যদিও রবিবারের পর থেকে ফের পারদ উর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জেলায় জেলায় কাঁপিয়ে শীত

জেলায় জেলায় কাঁপিয়ে শীত

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের কাঁপুনি বাড়ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা হু হু নামতে শুরু করে দিয়েছে। গত কয়েকদিন পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন সেই তাপমাত্রার পতন আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত বাড়তে শুরু করে দিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে মনোরম আবহাওয়া। ঝকঝকে পরিষ্কার আকাশে প্রায় প্রতিদিনই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিঙে। অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরিষ্কার আকাশ থাকায় শীত অনুভূত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+