ডিসেম্বরের দ্বিতীয় দিনেই রেকর্ড পারদ পতন, আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রা নামার পূর্বাভাস

ডিসেম্বরের দ্বিতীয় দিনেই রেকর্ড পারদ পতন, আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রা নামার পূর্বাভাস

ডিসেম্বর পড়তেই তাপমাত্রার উচ্চগতি মন খারাপ করে ফেলেছিল শহরবাসীর। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় দিনেই ফের শীত জানান দিতে শুরু করেছে। শুক্রবার এক ধাক্কায় অনেকটাই নামল শহরের তাপমাত্রা। ১৯ ডিগ্রি থেকে ২ ডিগ্রি কমে ১৭ ডিগ্রিতে নেমে এসেছে শহরের তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

ফের নামল পারদ

ফের নামল পারদ

গত ২ দিন রাতেও ফ্যান চালাতে হয়েছে ঘরে। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরুতে পারদ উর্ধ্বমুখী হতেই মন খারাপ হয়ে গিেয়ছিল রাজ্যবাসীর। কলকাতা শহর সহ জেলাগুলিতেও পারদ উর্ধ্বমুখী হয়েছিল। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে শহরে। ১৯ ডিগ্রি থেকে নেমে ১৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়ে ভোরে সোয়েটার চড়িয়ে বেরোতে হচ্ছে শহরবাসীেক।

আরও নামবে তাপমাত্রা

আরও নামবে তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টায় শহরে আরও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উইকেন্ডে জাঁকিয়ে শীতের পূর্বাভাস না থাকলেও ঠান্ডা অনুভূত হবে। অর্থাৎ ভালই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফের উত্তুরে হাওয়ার দাপট বাড়তে শুরু করেছে রাজ্য। মঙ্গলবার পর্যন্ত পারদ পতনের এই ধারা বজায় থাকবে। তবে শুধু কলকাতা শহর নয় হোটা রাজ্যেই এই পারদ পতন জারি থাকবে আগামী কয়েকদিন এমনই পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।

জেলাতেও পারদ পতনের পূর্বাভাস

জেলাতেও পারদ পতনের পূর্বাভাস

জেলায় জেলায় পারত পতন অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরে তাপমাত্রা বাড়লেও পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তেমন পারদ পতন হয়নি। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জাড়গ্রামে তেমন ভাবে তাপমাত্রার হেরফের হয়নি। আগামী কয়েক দিনে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরে পারদ পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

 বড়দিনে কেমন থাকবে আবহাওয়া

বড়দিনে কেমন থাকবে আবহাওয়া

বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ১৫ ডিসেম্বরের পর থেকে নামতে শুরু করবে। আবহাওয়া বিদদের অনুমান ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শহরে জাঁকিয়ে শীত থাকবে। সেই শীতের ইনিংস বজায় থাকবে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। তবে বড় কোনও আবহাওয়ার হেরফের হলে তাপমাত্রা উর্ধ্বমুখী হতে পারে। নাহলে এই পূর্বাভাস অনুযায়ীই থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আকাশ পরিষ্কার থাকায় পর্যটকদের ভিড় বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+