Weather Update: শীত শুরুর আগেই বৃষ্টির দাপট! বাংলার কোন কোন জেলা ভাসতে চলেছে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: পুজো যেতেই ঠান্ডার আমেজ। তবে তা কিছুদিনের মধ্যেই উধাও। দুপুরে ফিরেছে অস্বস্তির আবহাওয়া। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে অন্তত উনিশটি জেলায় বৃষ্টি হতে পারে।
দিন কয়েক আগেও যেসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল, তা এখন স্বাভাবিকের ততটাই উপরে। শুধু পশ্চিমের জেলাগুলিতেও নয়, দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। তুলনামূলক ভাল পরিস্থিতি উত্তরবঙ্গের।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে রাতের তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.১) | (২১.৮) |
| বহরমপুর | (৩০.৪) | (২৩.৬) |
| বাঁকুড়া | (৩১.৪) | (২০.২) |
| বর্ধমান | (৩২) | ( ২০.২) |
| কোচবিহার | (৩২.৩) | ( ১৮.১) |
| দার্জিলিং | (২০.৪) | ( ১১.৮) |
| কালিম্পং | (২২.৫) | (১৫) |
| দিঘা | (৩৩.৫) | (২১.৭) |
| কলকাতা | (৩১.৬) | (২৩.৫) |
| দমদম | (৩৩) | (২৪) |
| কৃষ্ণনগর | (৩১.৬) | (২১.৮) |
| মালদহ | (৩১.৪) | (২৩.৩) |
| মেদিনীপুর | (৩২.১) | ( ২২.১) |
| শিলিগুড়ি | (৩৪.৪) | ( ১৮.৯) |
| শ্রীনিকেতন | (৩০.৬) | (১৯.৬) |
| সুন্দরবন | (৩২.৭) | (২২) |












Click it and Unblock the Notifications